পালিয়ে গিয়ে প্রেমিক শিপলুকে বিয়ে করেন জবি ছাত্রী

১২ নভেম্বর ২০২০, ০৫:০৬ PM

© ফাইল ফটো

ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের প্রাণিবিদ্যা বিভাগের (বহিষ্কৃত) ছাত্রী তিথী সরকারকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তারা জানিয়েছে, প্রেমিক শিপলুর সঙ্গে পালিয়ে গিয়ে তিথী সরকার বিয়ে করেছেন।

আজ বৃহস্পতিবার (১১ নভেম্বর) দুপুরে সাইবার পুলিশ সেন্টারের এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

ব্রিফিংয়ে বলা হয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তিথী সরকার তার ফেসবুক আইডি ব্যবহার করে বিভিন্ন সময় ধর্মীয় উস্কানিমূলক পোস্ট, কমেন্ট ও তথ্য শেয়ার করেন। যার ফলশ্রুতিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা তার বিরুদ্ধে আন্দোলন ও সমাবেশ করে।

এতে বলা হয়, তিথী ২৫ অক্টোবর রাজধানীর পল্লবীর বাসা থেকে বের হয়ে তার প্রেমিক শিপলু মল্লিকের সঙ্গে যোগাযোগ করে বাগেরহাটে যান। সেখানে তিনি শিপলুকে বিয়ে করেন এবং বাগেরহাটে অবস্থান করেন। এরপর তিনি ৯ নভেম্বর ঢাকায় আসেন।

সিআইডি জানায়, নরসিংদীতে শিপলুর দূর-সম্পর্কীয় চাচা দেবাশীষ রায়ের বাসায় থাকার সময় সিআইডি সাইবার পুলিশের দল তার অবস্থান নিশ্চিত হয়ে তাকে সেখান থেকে বুধবার তাকে আটক করে।

সিআইডির হাতে আটক জবি (বহিস্কৃত) ছাত্রী তিথী সরকার

গতকাল বুধবার বেলা পৌনে ১২টায় গুলিস্তানের কাপ্তানবাজার ইলেক্ট্রনিকস মার্কেট থেকে শিপলুকে আটক করা হয়। পরে এদিন রাতেই তিথী সরকারকেও গ্রেফতার করা হয়। এর আগে গত ২৫ অক্টোবর থানার উদ্দেশে বাসা থেকে বের হন তিথী। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরে নিখোঁজ হওয়ার দুই দিন পর গত ২৭ অক্টোবর পল্লবী থানায় সাধারণ ডায়রি করেন তার বোন স্মৃতি সরকার।

এদিকে ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে গত সোমবার (২৬ অক্টোবর) জবি-২০০৫ আইন এর ধারা ১০(১১) এর উপাচার্যের ক্ষমতাবলে সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে বিশ্ববিদ্যালয় থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাময়িকভাবে বহিষ্কার করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম জলবায়ু ও দুর্যোগ সহনশীলতা সম্মেলন 
  • ১২ এপ্রিল ২০২৬
সৌদি আরবে যুদ্ধবিমান পাঠাল পাকিস্তান
  • ১২ এপ্রিল ২০২৬
খুলনায় তাঁতি দল নেতাকে কুপিয়ে হত্যা করল দুর্বৃত্তরা
  • ১২ এপ্রিল ২০২৬
এপ্রিলের শেষ সপ্তাহে চালু হচ্ছে ঢাকা-গোপালগঞ্জ ট্রেন: এমপি …
  • ১২ এপ্রিল ২০২৬
হঠাৎ অসুস্থ হয়ে পড়া ত্রাণমন্ত্রীর শারীরিক অবস্থা জানালেন এক…
  • ১২ এপ্রিল ২০২৬
নেত্রকোনায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
  • ১২ এপ্রিল ২০২৬
close