জাতীয় বিশ্ববিদ্যালয়
© ফাইল ফটো
নভেল করোনাভাইরাসের কারণে স্থগিত থাকা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১৮ সালের স্নাতক শেষ বর্ষের (বিশেষ) মৌখিক পরীক্ষা জুম অ্যাপের মাধ্যমে নেয়া হবে। তাছাড়া আগামী ১৫ নভেম্বর থেকে স্বাস্থ্যবিধি মেনে ব্যবহারিক পরীক্ষাও শুরু হচ্ছে। এ পরীক্ষা আগামী ৩০ নভেম্বর পর্যন্ত চলবে।
আজ সোমবার (৯ নভেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতর থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষার কেন্দ্র তালিকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ পাওয়া যাবে। পরীক্ষার্থীদের নিজ নিজ কলেজের মাধ্যমে পরীক্ষা কেন্দ্রের সংশ্লিষ্ট শিক্ষকদের সাথে যোগাযোগ করে পরীক্ষায় অংশগ্রহণের জন্য সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।