পড়াশোনা করে থেকে গেলে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধিতে সুযোগ থাকে: জবি ভিসি

০৭ নভেম্বর ২০২০, ০৬:২৭ PM

© টিডিসি ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উদ্ভিদ বিজ্ঞান বিভাগের উদ্যোগে ‘উদ্ভিদ বিজ্ঞান বিভাগের স্নাতকদের বিদেশে উচ্চ শিক্ষার সুযোগ’ শীর্ষক এক ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) অনুষ্ঠিত এই ওয়েবিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান। ওয়েবিনারটি পরিচালনা করেন উদ্ভিদ বিভাগ বিভাগের সহকারী অধ্যাপক মেঘলা সাহা পিংকি।

ওয়েবিনারে উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন , বিদেশে পড়াশোনা করে বসবাসের জন্য থেকে যাওয়াটাকে এখন আর মেধা পাচার হিসেবে গণ্য করার সুযোগ নেই। বরং এতে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধিতে সুযোগ রাখা যায়। বর্তমানে উদ্ভিদ বিজ্ঞানীদের জন্য বিদেশে অর্জিত গবেষণা লদ্ধ জ্ঞান  কৃষি প্রধান এই দেশের জন্য কল্যাণ বয়ে আনতে পারে বলে মনে করেন তিনি।

উদ্ভিদ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শাখাওয়াত হোসেনের সভাপতিত্বে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. কামালউদ্দিন আহমেদ এবং লাইফ এন্ড আর্থ সাইন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ সাইফুল ইসলাম বিশেষ অতিথির বক্তব্য রাখেন।

ওয়েবিনারে বক্তারা তাদের বক্তব্য বিদেশে উচ্চশিক্ষা নিয়ে পড়াশোনা করার প্রয়োজনীয় দিক নিয়ে বিশেষভাবে আলোকপাত করেন এবং শিক্ষার্থীরা যাতে সহজে বৃত্তি লাভ করতে পারে সে বিষয়ে দিক নির্দেশনা দিয়েছিলেন।

এই ওয়েবিনারে জবির বিভিন্ন অনুষদের শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী এবং উদ্ভিদ বিজ্ঞান বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা সংযুক্ত ছিলেন।

দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরিতে কত?
  • ২২ অক্টোবর ২০২৬
ফোন দিলেই ইয়াবার ‘হোম ডেলিভারি’, মাদকের ভয়াল ফাঁদে স্কুলশিক…
  • ২২ অক্টোবর ২০২৬
রুয়েটের বাসে থাকা প্রধানমন্ত্রীকে নিয়ে ‘স্নাইপারের অভাব’ মন…
  • ২২ অক্টোবর ২০২৬
‘আমরা ঢাকার মানুষ, ক্ষেত খামারির কূটচাল এখানে চলবে না’
  • ২২ অক্টোবর ২০২৬
স্বল্পমূল্যে আইইএলটিএস কোর্স করাবে ছাত্রশিবির, আবেদন করবেন …
  • ২২ অক্টোবর ২০২৬
নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন প্রাপ্তির সম্ভাব্য সময় জানাল …
  • ২২ অক্টোবর ২০২৬