নভেম্বরের শেষ দিকে অনার্স-মাস্টার্সের পরীক্ষা নেবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

০৪ নভেম্বর ২০২০, ০৭:৪৩ PM
কুমিল্লা বিশ্ববিদ্যালয়

কুমিল্লা বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

নভেম্বর মাসের শেষের দিকে অনার্স ও মাস্টার্সের ফাইনাল পরীক্ষা নিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)। বুধবার (৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় সিদ্ধান্ত নেয়া হয়েছে। কুবি রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের বিষয়টি নিশ্চিত করেছেনঅ

তিনি বলেন, চলমান পরিস্থিতিতে যে সেশনজট তৈরি হয়েছে সেটি কমিয়ে আনার লক্ষ্যে অনার্স ও মাস্টার্সের ফাইনাল পরীক্ষা নিতে বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগীয় প্রধানের সমন্বয়ে একটি কমিটি করে দেয়া হয়েছে। কমিটির উত্থাপিত বিষয়গুলোর আলোকে আগামী ২৫ নভেম্বর সিন্ডিকেট চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। এই পরীক্ষা শেষ হলে পর্যায়ক্রমে অন্যান্য বর্ষের পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

তিনি আরও বলেন, আগামী ১৫ দিনের মধ্যে প্রতিটি বিভাগকে পরীক্ষা নিতে প্রস্তুতি নেয়ার জন্য চিঠি দেয়া হবে। তবে পরীক্ষা নেয়ার সময় আবাসিক হলগুলো বন্ধ থাকবে এবং সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখেই পরীক্ষা নেয়া হবে। এক্ষেত্রে সর্বোচ্চ তিন থেকে চারটি বিভাগের পরীক্ষা একত্রে নেয়া হবে বলেও জানান রেজিস্ট্রার।

এনসিপি নেতার প্রশ্ন— অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্ত জনগণের জন্য…
  • ০৩ এপ্রিল ২০২৬
ফেরিতে উঠতে গিয়ে নদীতে তলিয়ে গেল ট্রাক
  • ০৩ এপ্রিল ২০২৬
স্কুল-কলেজের বিষয়ে মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত নিয়ে যা জান…
  • ০৩ এপ্রিল ২০২৬
দোকান, শপিং মল বন্ধ করতে হবে ৬টায়, মন্ত্রিপরিষদে সিদ্ধান্ত
  • ০৩ এপ্রিল ২০২৬
নয়টা থেকে ৪টা সব অফিস চলবে
  • ০৩ এপ্রিল ২০২৬
৮০ ভাগ মানুষ টিকা নেয় বলে না নেওয়া মানুষেরাও বেঁচে যায়
  • ০৩ এপ্রিল ২০২৬