অকৃতকার্য পরীক্ষার্থীদের অধ্যক্ষের কক্ষে তালা

২৮ ডিসেম্বর ২০১৯, ০৮:১৫ PM
তালা ঝুলিয়ে দিয়েছে শিক্ষার্থীরা

তালা ঝুলিয়ে দিয়েছে শিক্ষার্থীরা © সংগৃহীত

উচ্চ মাধ্যমিকের মূল্যায়ন পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় অধ্যক্ষের অফিস ঘেরাও করে তালা ঝুলিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। পাবনার চাটমোহরের ছাইকোলা ডিগ্রি কলেজে এ ঘটনা ঘটে।

শিক্ষার্থীদের অভিযোগ অকৃতকার্যদের মধ্যে কয়েকজনকে গোপনে কলেজ কর্তৃপক্ষ ফরমপূরণের সুযোগ দিয়েছে। অন্যরা যোগাযোগ করলে অধ্যক্ষ মো.সাইফুল ইসলাম সরাসরি নাকচ করে দেন। এরপরই শুরু হয় বিক্ষোভ। অফিসে তালা মারা দেখে অধ্যক্ষসহ অন্য শিক্ষকরা কলেজ থেকে বেরিয়ে যান। অধ্যক্ষের কক্ষ ছাড়াও কলেজ গেটে তালা ঝুলিয়ে দিয়েছে শিক্ষার্থীরা।

জানা গেছে, পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় পরীক্ষা দেওয়ার সুযোগ হয়নি কলেজের ৪৫ শিক্ষার্থীর। শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগের দাবিতে শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে তালা দেয়। তবে শিক্ষার্থীদের দাবি পূরনের কোন সুযোগ নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন কলেজের অধ্যক্ষ।

রবিন হোসেন, আসাদুল ইসলাম, সাগর হোসেনসহ বেশ কয়েকজন অকৃতকার্য শিক্ষার্থী জানায়, অধ্যক্ষ স্যারের কাছে শেষ বারের মতো সুযোগ চেয়ে আবেদন করতে গেলে তিনি খারাপ ব্যবহার করেন। পরে বিক্ষোভ হলে অধ্যক্ষসহ অন্যান্য শিক্ষকরা কলেজ থেকে পালিয়ে যান।

উপজেলা নির্বাহী অফিসার সরকার মোহাম্মদ রায়হান বলেন, 'বিষয়টি শুনেছি। শিক্ষার্থীদের লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।'

রাজধানীতে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪১
  • ০৩ এপ্রিল ২০২৬
মোস্তাফিজকে বাদ দেওয়া নিয়ে মুখ খুললেন আইপিএল চেয়ারম্যান
  • ০৩ এপ্রিল ২০২৬
পাবনায় ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা
  • ০৩ এপ্রিল ২০২৬
সেন্টমার্টিনের আকাশে রহস্যময় ড্রোন, বাড়ছে উদ্বেগ
  • ০৩ এপ্রিল ২০২৬
মার্কিন সেনাপ্রধান জেনারেল র‌্যান্ডি জর্জ বরখাস্ত
  • ০৩ এপ্রিল ২০২৬
অফিস সময় কমানো, দোকান বন্ধ, ইলেকট্রিক বাসসহ যে ৭ সিদ্ধান্ত …
  • ০৩ এপ্রিল ২০২৬