ভর্তি পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইসের অপব্যবহার রোধে কেন্দ্রে জ্যামার

২৭ ডিসেম্বর ২০১৯, ১১:৪৯ AM
বরিশাল বিশ্ববিদ্যালয়

বরিশাল বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক ভর্তি পরীক্ষায় সব ধরণের ইলেকট্রনিক ডিভাইসের অপব্যবহার রোধে কেন্দ্রগুলোতে জ্যামার স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। শুক্রবার (২৭ ডিসেম্বর) সকাল ১০টা থেকে ১১টা খ ইউনিটের, ৩টা থেকে ৪টা গ ইউনিটের এবং শনিবার ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ক ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। বরিশাল বিশ্ববিদ্যালয়সহ নগরীর মোট ১৪টি শিক্ষা প্রতিষ্ঠানে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এছাড়াও শনিবার (২৭ ও ২৮ ডিসেম্বর) বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ছয়টি অনুষদে ২৪ বিভাগে এক হাজার ৪৪০টি আসন রয়েছে। পরীক্ষার্থীর সংখ্যা ৪৯ হাজার ৯৫৬ জন। প্রতি আসনের বিপরীতে প্রতিযোগী ৩৫ জন। ক, খ ও গ এই তিনটি ইউনিটে অনুষ্ঠিত হবে ভর্তি পরীক্ষা।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. ছা‌দেকুল আরেফিন বৃহস্পতিবার ক্যাম্পাসে এক সংবাদ সম্মেলনে বলেন, পরীক্ষার্থীদের মুখ ও কান অনাবৃত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভর্তি পরীক্ষায় জালিয়াতি ও অসদুপায় অবলম্বন পরিহার, অবৈধ পরীক্ষাথী শনাক্তকরণসহ স্বচ্ছতার সঙ্গে পরীক্ষা গ্রহণের জন্য এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরীক্ষার হলে মোবাইল ফোন, ক্যালকুলেটর ও সব ধরণের ইলেকট্রনিক ডিভাইস নিষিদ্ধ বলেও জানান তিনি।

এর আগে গত ১৭ ও ১৮ অক্টোবর ভর্তি পরীক্ষার পূর্ব নির্ধারিত তারিখ ধার্য থাকলেও উপাচার্য, ট্রেজারার, রেজিস্ট্রার ও পরীক্ষা নিয়ন্ত্রকসহ গুরুত্বপূর্ণ ৫টি পদ খালী থাকায় ওই দফায় পরীক্ষা স্থগিত করে কর্তৃপক্ষ। তবে ওই দফায় ছাপানো ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র বাদ দিয়ে নতুন প্রশ্নপত্র ছাপানো হয়েছে বলে জানিয়েছেন উপাচার্য।

 

৮ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কতা
  • ২৯ অক্টোবর ২০২৬
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: আগের রাতে ভোটগ্রহণকারী ৯ কর্মকর্তা …
  • ২৯ অক্টোবর ২০২৬
ঠাকুরগাঁও-১ আসন উপনির্বাচনে ভোটগ্রহণ আজ
  • ২৯ অক্টোবর ২০২৬
আজ যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
  • ২৯ অক্টোবর ২০২৬
সোর্সের যোগসাজশে ইয়াবা লুট, এসআইসহ ৩ পুলিশ সদস্য ক্লোজড 
  • ২৯ অক্টোবর ২০২৬
ছাত্রদল নেতা হত্যার ঘটনায় টাকার বিনিময়ে আপস প্রস্তাব বিচারপ…
  • ২৯ অক্টোবর ২০২৬