ববিতে ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় স্বপ্নভঙ্গ ৩০ শিক্ষার্থীর

২৭ ডিসেম্বর ২০১৯, ১০:৪৮ AM

© টিডিসি ফটো

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ২০১৯-২০ স্নাতক প্রথমবর্ষের ভর্তি পরীক্ষায় ‘খ’ ইউনিটের অধীন কলা ও মানবিক অনুষদের পরীক্ষায় প্রায় ৩০ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারেননি। তাদের সবাইকে এইচএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড না আনায় হলেই ঢুকতে দেয়া হয়নি।

বাগেরহাট থেকে আসা প্রিয়া, ফরিদপুর থেকে আসা ইতি, খুলনা থেকে আসা বিপ্লব, উজিরপুর থেকে আসা গোলাম রাব্বানির মতো প্রায় ৩০ শিক্ষার্থীকে রেজিস্ট্রেশন কার্ড না আনায় পরীক্ষা দিতে পারেননি।

খুলনা থেকে আসা গোলাম রাব্বানি কান্নাজড়িত কন্ঠে দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘তড়িঘড়ি করে বাড়ি থেকে আসায় সময় এইচএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড আনতে পারিনি। কিন্তু প্রবেশপত্র এনেছিলাম। তাও পরীক্ষার হলে ঢুকতে দেওয়া হয়নি।’

জানা গেছে, প্রবেশপত্রে সুস্পষ্টভাবে নির্দেশনা দেওয়া ছিল, প্রবেশপত্রের সাথে উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড নিয়ে আসতে হবে। কিন্তু তারা এ নির্দেশনা পালন করতে ব্যর্থ হওয়ায় তাদের হলে ঢুকতে দেওয়া হয়নি।

আজ শুক্রবার বৈরি আবহাওয়া উপেক্ষা করেই উৎসবমুখর পরিবেশে ‘খ’ ইউনিটের কলা ও মানবিক অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০ টায় এ পরীক্ষা শুরু হয়। ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

ডিজিটাল জালিয়াতে রোধে ভর্তি পরীক্ষার কেন্দ্রগুলোতে ইলেকট্রিক জ্যামার স্থাপন করা হয়। ‘খ’ ইউনিটে ১০ হাজার ১০৬ ছয় শিক্ষার্থী আবেদন করেছিল। প্রত্যেক আসনের বিপরীতে ছিলেন ৩৫ শিক্ষার্থী।

‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ নগরের সরকারি বরিশাল মডেল স্কুল অ্যান্ড কলেজ, আলেকান্দা সরকারি কলেজ, অমৃত লাল দে মহাবিদ্যালয় ও বরিশাল সরকারি মহিলা কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে।

এদিকে বিকেল ৩টা থেকে ‘গ’ ইউনিটে ব্যবসায় অনুষদের ভর্তি অনুষ্ঠিত হবে। এ ইউনিটের ৩শ’ আসনের বিপরীতে ছয় হাজার ১২ জন আবেদনকারী রয়েছেন। প্রত্যেক আসনের বিপরীতে লড়বে ১৮ শিক্ষার্থী ।

‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ নগরের শহীদ আবদুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

প্রাথমিক শিক্ষা হবে অষ্টম শ্রেণি পর্যন্ত
  • ২২ এপ্রিল ২০২৬
যোগদানের অপেক্ষায় থাকা প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ নিয়ে …
  • ২২ এপ্রিল ২০২৬
যুদ্ধ শেষ করার শর্ত নিয়ে বিভক্ত হতে পারে ইরান: নেতৃত্বের লড়…
  • ২২ এপ্রিল ২০২৬
পানিতে ডুবে প্রাণ গেল দুই চাচাতো বোনের
  • ২২ এপ্রিল ২০২৬
শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের মাউশির নতুন নির্দেশনা
  • ২২ এপ্রিল ২০২৬
এনসিপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ‘রাজনৈতিক পর্ষদ’ সদস্য হলেন …
  • ২২ এপ্রিল ২০২৬