জবির প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে সাংবাদিক পেটালেন ছাত্রলীগ নেতা

২১ অক্টোবর ২০১৯, ০৮:৩৭ AM

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে এক সাংবাদিককে মারধরের ঘটনা ঘটেছে। গতকাল রবিবার বিকেল চারটার দিকে বিশ্ববিদ্যালয়ের ভাষা শহিদ রফিক ভবনের সামনে এ ঘটনা ঘটে। আহত সাংবাদিককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি
করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী জানান, ওই স্থানে নাচ-গানের অনুষ্ঠান করছির শিক্ষার্থীরা। সেখানে গায়ে ধাক্কা লাগার কারণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ১২ ব্যাচের শিক্ষার্থী ও একুশে টেলিভিশন অনলাইনের জবি প্রতিনিধি মো. সাগর হোসাইনকে প্রাণিবিদ্যা বিভাগের ১৪ ব্যাচের শিক্ষার্থী ও পল্টন থানা ছাত্রলীগের সহ-সম্পাদক সোহানুর রহমান সোহান, ফিন্যান্স বিভাগ ১৪ ব্যাচের শিক্ষার্থী মঈনসহ ১০-১২ জন মিলে মারধর করে। পরে সাগরকে উদ্ধার করে পাশের একটি বেসরকারি হাসপাতালে ও পরে ঢাকা ঢাকা মেডিকেল (ঢামেক) কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সার্বিক বিষয়ে জানতে অভিযুক্ত ছাত্রলীগ নেতা ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের মুঠোফোনে কল দেয়া হলে তারা ফোন রিসিভ করেননি।

আনন্দ-সম্প্রীতির নববর্ষ
  • ১৩ এপ্রিল ২০২৬
কাজের মান নিয়ে প্রশ্ন, ব্রাহ্মণবাড়িয়ায় প্রকৌশলীকে লাঠি হাতে…
  • ১৩ এপ্রিল ২০২৬
এক মুরগি তিনবার জবাই করা চলবে না, শিক্ষামন্ত্রী
  • ১৩ এপ্রিল ২০২৬
নৌবাহিনীতে বেসামরিক পদে নিয়োগে বড় বিজ্ঞপ্তি, পদ ১১০, আবেদন …
  • ১৩ এপ্রিল ২০২৬
জুলাই সনদ বাস্তবায়ন না করলে ছাত্ররা আবার ঐক্যবদ্ধ হবে
  • ১৩ এপ্রিল ২০২৬
অনলাইন জুয়ায় আসক্তি, রাজধানীতে ভবন থেকে লাফিয়ে ‘আত্মহত্যা’ …
  • ১৩ এপ্রিল ২০২৬