কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ১ম সমাবর্তন ২৭ জানুয়ারি

২০ অক্টোবর ২০১৯, ০৮:১৩ PM

দেশের মধ্যপূর্বাঞ্চলের সর্বোচ্চ বিদ্যাপীঠ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ১ম সমাবর্তন আগামী ২৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে। রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ এমদাদুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের সম্মতি সাপেক্ষে ২০২০ সালের ২৭ জানুয়ারি বিশ্ববিদ্যালয়টির ১ম সমাবর্তন অনুষ্ঠিত হবে। সমাবর্তন সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে কেন্দ্রীয় কমিটি ও বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়েছে এবং রেজিস্ট্রেশন প্রক্রিয়া শীঘ্রই শুরু হবে। সমাবর্তনের বিস্তারিত তথ্যাদি বিজ্ঞপ্তি ও বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েব সাইটে যথাসময়ে প্রকাশ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উলে­খ করা হয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, ১ম থেকে ৭ম ব্যাচ পর্যন্ত এ শিক্ষালয় থেকে যে সব শিক্ষার্থীরা স্নাতক ও স্নাতকোত্তর শেষ করেছেন তাদেরকে এ সমাবর্তনে আনুষ্ঠানিকভাবে ডিগ্রী প্রদান করবেন রাষ্ট্রপতি।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার(অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো: আবু তাহের বলেন, ‘আজ সকালে রাষ্ট্রপতি দপ্তর থেকে জানানো হয়েছে। আমাদের প্রস্তুতি শুরু হয়েছে। বিশ^বিদ্যালয় পরিবারের সকলের সহযোগীতা কামনা করছি।’

উল্লেখ্য, ২০০৬ সালে ২৮ মে দেশের ২৬তম পাবলিক বিশ্ববিদ্যালয়টি কুমিল্লার ছায়া ঘেরা মায়াবি কলতানের ‘লালমাই পাহাড়’র পাদদেশে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে বিশ্ববিদ্যালয়টিতে প্রায় ৭ হাজার শিক্ষার্থী ৬টি অনুষদের ১৯টি বিভাগে অধ্যয়ন করছেন। আগামী নভেম্বরে ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ১ম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। নতুন এ শিক্ষাবর্ষের ব্যাচটি হবে বিশ্ববিদ্যালয়ের ১৪ তম ব্যাচ।

ক্লাস ফাঁকি দিয়ে ঘুরতে গিয়ে আটক ৩৫ শিক্ষার্থী, অভিভাবকদের জ…
  • ৩১ অক্টোবর ২০২৬
বদলে গেছে এইচএসসির ফল জানার পদ্ধতি, জেনে নিন নতুন নিয়ম
  • ৩১ অক্টোবর ২০২৬
এইচএসসির ফল প্রকাশ অনুষ্ঠান ১১টায়, শিক্ষার্থীরা জানতে পারবে…
  • ৩১ অক্টোবর ২০২৬
বিনা অনুমতিতে জুতাসহ প্রবেশ করুন—ইউএনওর দরজায় স্টিকার ভাইরা…
  • ৩১ অক্টোবর ২০২৬
গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ, তদন্তে বেরিয়ে এ…
  • ৩১ অক্টোবর ২০২৬
প্রথম পোপ হিসেবে হিসেবে যুক্তরাষ্ট্রের নির্বাচনে ভোট দিলেন …
  • ৩১ অক্টোবর ২০২৬