নওগাঁয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করবে সরকার: খাদ্যমন্ত্রী

১৮ অক্টোবর ২০১৯, ০৬:৪১ PM
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি © ফাইল ফটো

নওগাঁ জেলায় একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে চায় বর্তমান সরকার। ইতোমধ্যেই সেই প্রস্তুতি চলছে। উচ্চ শিক্ষার সুযোগ সৃষ্টি করতে সরকারের এমন উদ্যোগের কথা জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি।

শুক্রবার (১৮ অক্টোবর) দুপুরে জেলার নিয়ামতপুর উপজেলার সাতরাবিল এলাকায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রস্তাবিত স্থান পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। এর আগে মন্ত্রী নওগাঁ সদর উপজেলার তালতলী এলাকায় প্রস্তাবিত আরো একটি স্থান পরিদর্শন করেন। পরিদর্শনে গিয়ে মন্ত্রী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিষয়ে স্থানীয় বাসিন্দাদের সাথে মতবিনিময় করেন।

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক জেলা শহরের খানিকটা দূরে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার স্থান নির্ধারণ করে শিগগিরিই প্রস্তাবনা পাঠানো হবে।

এ সময় নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য সলিম উদ্দিন তরফদার, জেলা আওয়ামী লীগের সহ-সভপতি নির্মল কৃষ্ণ সাহা, জেলা প্রশাসক হারুন অর রশীদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

হঠাৎ অসুস্থ হয়ে পড়া ত্রাণমন্ত্রীর শারীরিক অবস্থা জানালেন এক…
  • ১২ এপ্রিল ২০২৬
নেত্রকোনায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
  • ১২ এপ্রিল ২০২৬
আজ থেকে ফুয়েল পাসে তেল মিলবে ৭ ফিলিং স্টেশনে
  • ১২ এপ্রিল ২০২৬
ঢাকার বাতাস আজ সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’
  • ১২ এপ্রিল ২০২৬
এক বৈঠকেই চুক্তির প্রত্যাশা কেউ করেনি: ইরানি পররাষ্ট্র মন্ত…
  • ১২ এপ্রিল ২০২৬
মাগুরায় ইয়াবা ও নগদ টাকাসহ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
  • ১২ এপ্রিল ২০২৬
close