ইসলামী বিশ্ববিদ্যালয়

প্রভোস্টের পদত্যাগের দাবিতে মধ্যরাতে ছাত্রীদের বিক্ষোভ

১৫ অক্টোবর ২০১৯, ০৯:০৪ AM

শিক্ষার্থীদের সঙ্গে খারাপ আচারণসহ বিভিন্ন অভিযোগের দায়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শেখ হাসিনা হলের প্রভোস্টের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছে আবাসিক ছাত্রীরা। সোমবার রাত ১০টার দিকে হলের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে এ বিক্ষোভ করেন তারা।

জানা যায়, বিভিন্ন সময় শিক্ষার্থীদের সঙ্গে খারাপ আচারণ, হুমকি-ধামকি, শিক্ষার্থীদের বাবা-মা তুলে কথা বলাসহ বিভিন্ন অভিযোগে দীর্ঘদিন ধরে হল প্রভোস্ট অধ্যাপক ড. শেলীনা নাসরীনের পদত্যাগ দাবি করে আসছেন হলের শিক্ষার্থীরা।

সর্বশেষ সোমবার রাত ১০টার দিকে হলের প্রধান ফটক খুলে প্রভোস্টের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেন তারা। এসময় ‘স্বৈরাচার প্রভোস্টের পদত্যাগ চাই’, ‘দায়িত্ব অবহেলা আর মানবো না’, ‘ভিসি স্যার এ সম্যাসায়ের সমাধান চাই’ এমন বিভিন্ন ফেস্টুন প্রদর্শন করেন তারা।

পরে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা এবং প্রক্টররের (অতিরিক্ত) দ্বায়িত্বে থাকা অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মন ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের সাথে কথা বলার চেষ্টা করেন। কিন্তু শিক্ষার্থীরা তার সঙ্গে কথা বলতে রাজি না হয়ে, সরাসরি উপাচার্যের সঙ্গে কথা বলার দাবি জানান।

এরপর রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী ঘটনাস্থলে যান। এরপর হল প্রভোস্টের কক্ষে রাত ১২টা পর্যন্ত তিনি শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেন। আলোচনায় শিক্ষার্থীরা উপাচার্যের নিকট প্রভোস্টের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন।

এরপর উপাচার্য শিক্ষার্থীদের অভিযোগ শুনে তাদের কাছ থেকে সকাল পর্যন্ত সময় নেন। একইসাথে প্রশাসনের বাকি কর্তাব্যাক্তিদের সঙ্গে কথা বলে শিক্ষার্থীদের সকল বিষয় নিয়ে পরবর্তীতে সিদ্ধান্ত দেওয়ার আশ্বাস দেন তিনি। পরে উপাচার্যের আশ্বাসে আন্দোলন স্থগিত করেন শিক্ষার্থীরা।

উল্লেখ্য, গত ১ অক্টোবর বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট হল প্রভোস্ট অধ্যাপক ড. শেলীনা নাসরীনের বিরুদ্ধে ১৮টি লিখিত অভিযোগ করে হলের শিক্ষার্থীরা। এতে বিভিন্ন সময় হলের শিক্ষার্থীদের সঙ্গে খারাপ আচারণ, হুমকি-ধামকি, শিক্ষার্থীদের বাবা-মা তুলে কথা বলাসহ বিভিন্ন অভিযোগের কথা বলেন তারা।

 

এসএসসি পাসেই চাকরি ইবনে সিনায়, আবেদন শেষ ৩১ মার্চ
  • ১৮ মার্চ ২০২৬
নামাজঘরের পাশে মাদক-জুয়া, প্রতিবাদ করায় কৃষকদল নেতার হামলায়…
  • ১৮ মার্চ ২০২৬
সরকারি ছুটিতেও বাসভবনে থেকে কাজ করছেন প্রধানমন্ত্রী
  • ১৮ মার্চ ২০২৬
বন্ধ বাকৃবি ক্যাম্পাসে চুরির চেষ্টা, তরুণ আটক
  • ১৮ মার্চ ২০২৬
ইসলামী ব্যাংক কোনো দলের অনুগত হতে পারবে না, বাংলাদেশ ব্যাংক…
  • ১৮ মার্চ ২০২৬
ঈদে ঘরমুখো যাত্রী নিয়ে নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত, হতাহতের…
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence