‘সবাই হলে সচেতন, ক্যান্সার রুখতে কতক্ষণ’

১৩ অক্টোবর ২০১৯, ০৬:৫৪ PM

© টিডিসি ফটো

‘সবাই হলে সচেতন, ক্যান্সার রুখতে কতক্ষণ’, ‘জননীর কাছে সবার আছে জন্মঋণ, মায়েদের ক্যান্সার সচেতনতায় অংশ নিন’, এমন বিভিন্ন শ্লোগানে গোলাপী সড়ক শোভাযাত্রা করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন ক্যান্সার আ্যাওয়ারনেস প্রোগ্রাম ফর ওমেন (ক্যাপ)।

ক্যাপের পক্ষ প্রতি বছরের অক্টোবর মাসকে স্তন ক্যান্সার সচেতনতার মাস হিসেবে ঘোষণা করায় রবিবার (১৩ অক্টোবর) বেলা ১২টার দিকে ক্যাম্পাসে এ শোভাযাত্রা করে সচেতনতামূলক এই সংগঠনটি।

জানা যায়, সংগঠনটির কুষ্টিয়া জোনের সভাপতি সালমান শাহাদাৎ এবং সাধারণ সম্পাদক মীরা শেখের নেতৃত্বে বেলা ১২টার দিকে ক্যাম্পাসের ডায়না চত্বর থেকে শোভাযাত্রাটি বের হয়। এরপর ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি একই স্থনে এসে শেষ হয়।

শোভাযাত্রা শেষে ক্যাপের সদস্য উম্মে হাবিবা হ্যাপির সঞ্চালনায় ডায়না চত্বরে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন- ক্যাপের উপদেষ্টা অধ্যাপক ড. রেবা মন্ডল, সহকারী অধ্যাপক শাম্মী আক্তার, ক্যাপের কেন্দ্রীয় কোষাধ্যক্ষ আব্দুল্লাহ আল মাহাদী প্রমুখ।

আলোচনা সভা শেষে দুপুর দেড়টার দিকে স্তন ক্যান্সার সচেতনতায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে লিফলেট বিতরণ করেন ক্যাপের সদস্যরা।

শিক্ষক নিয়োগে শূন্যপদের তথ্য দেওয়ার সময় বাড়াল এনটিআরসিএ
  • ১২ এপ্রিল ২০২৬
সেন্ট্রাল ইউনিভার্সিটি শিক্ষার্থীদের দাবিগুলো পর্যবেক্ষণ কর…
  • ১২ এপ্রিল ২০২৬
হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন
  • ১২ এপ্রিল ২০২৬
ইসরায়েলে সরাসরি সামরিক অভিযানের হুঁশিয়ারি দিলেন এরদোয়ান
  • ১২ এপ্রিল ২০২৬
জানালা দিয়ে বাবা দেখেন, সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছিল সন্তানের…
  • ১২ এপ্রিল ২০২৬
গুচ্ছের ‘এ’ ইউনিটের ফল কবে, যা বলছে কর্তৃপক্ষ
  • ১২ এপ্রিল ২০২৬