আবরার হত্যার প্রতিবাদে ইবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

০৭ অক্টোবর ২০১৯, ০৬:০৩ PM

শিবির সন্দেহে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে হত্যার প্রতিবাদে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক অবরোধ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাধারণ শিক্ষার্থীরা। সোমবার (৭ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে এ অবরোধ করেন তারা।

অবরোধের সময় ‘শিক্ষা, সন্ত্রাস একসাথে চলেন না’, ‘আমার ভাই কবরে, সন্ত্রাসীরা বাইরে’, ‘সন্ত্রাসীদের আস্থানা ভেঙ্গে দাও, গুড়িয়ে দাও’ এমন বিভিন্ন প্রতিবাদী শ্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীদের এ্যাম্বুলেন্স ও জরুরী পরিবহনগুলো যাতায়াতের ব্যবস্থা করে দিতে দেখা যায়।

পরে স্থানীয় সাংসদ ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ রাস্তায় আটকে আছে শুনে তাকে সম্মান জানিয়ে বিকেল সাড়ে ৩টার দিকে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা। একইসাথে আগামী ২৪ ঘন্টার মধ্যে হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করা না হলে আগামীকাল (মঙ্গলবার) একই কর্মসূচী পালন করা হবে বলে ঘোষণা দেন তারা।

এ বিষয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, ‘শিক্ষার্থীরা সাময়িক সময়ের জন্য রাস্তা অবরোধ করেছিল। আমরা বিক্ষোভকারীদের বাধা দেইনি। এই হত্যার সাথে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে প্রশাসন।’

 

ট্যাগ: ইবি
সরকারি কর্ম কমিশন সচিবালয়ে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ৯০, আবে…
  • ১২ এপ্রিল ২০২৬
ময়মনসিংহে হামে আরও দুই শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৩
  • ১২ এপ্রিল ২০২৬
ভিকারুননিসায় তিনদিন অফলাইন, তিনদিন অনলাইন ক্লাস শুরু
  • ১২ এপ্রিল ২০২৬
বাস্তবমুখী সফটওয়্যার তৈরি করলে শিক্ষার্থীদের পুরস্কৃত করা হ…
  • ১২ এপ্রিল ২০২৬
হাবিপ্রবি শিক্ষার্থীর ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১
  • ১২ এপ্রিল ২০২৬
রান্নাঘর ঝাড়ু দেওয়ার সময় সাপের কামড়ে তরুণীর মৃত্যু
  • ১২ এপ্রিল ২০২৬