ববি সাংবাদিক সমিতির নতুন কমিটিকে কুবিসাসের শুভেচ্ছা

০৪ অক্টোবর ২০১৯, ০৫:৫২ PM

বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ববিসাস) ২০১৯-২০ কার্যনির্বাহী পরিষদের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি-কুবিসাস’। শুক্রবার (০৪ অক্টোবর) সমিতির দপ্তর সম্পাদক শাহাদাত বিপ্লব স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে নতুন এ কমিটিকে শুভেচ্ছা জানিয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মোঃ জাহিদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক তানভীর সাবিক।

বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ২০১৯-২০ কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে সভাপতি পদে দৈনিক দেশ রূপান্তরের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি শফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক পদে দ্যা পোষ্টম্যানের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. লালন হোসেন নির্বাচিত হয়েছেন।

এছাড়া কমিটিতে সহ-সভাপতি পদে সুমাইয়া আক্তার তারিন (দৈনিক অধিকার), যুগ্ম সাধারণ সম্পাদক পদে ওবায়দুর রহমান (একুশে টেলিভিশন), কোষাধ্যক্ষ পদে সোহেল রানা (দ্যা ডেইলি ক্যাম্পাস), দপ্তর সম্পাদক পদে সাব্বির আহমেদ (বরিশাল বার্তা), কার্যনির্বাহী সদস্য পদে ফারিয়া জাহান (দ্যা বাংলাদেশ টুডে), আরিফ হোসেন (দ্যা নিউ ন্যাশন), ইমরুল কায়েস (দৈনিক আজকের পরিবর্তন) ও কাজী হাফিজুর রহমান (দক্ষিণের সময়) নির্বাচিত হয়েছেন।

যৌথ বিবৃতিতে সাংবাদিক নেতারা বলেন, ‘বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ২০১৯-২০ কার্যনির্বাহী পরিষদের নবগঠিত কমিটির সর্বাঙ্গীণ সাফল্য কামনা করছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি।’ এছাড়া বিবৃতিতে দুই সাংবাদিক সমিতির মধ্যে পারস্পরিক সহযোগিতার আশাবাদ ব্যক্ত করা হয়।

আলোচনার জন্য ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছে পাকিস্তান
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতু রক্ষায় ‘মানবঢাল’ তৈরীতে জনতার ঢল
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
close