© টিডিসি ফটো
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির ৪২ তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং জাতীয় কর্মসূচীর অংশ হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের আয়োজিত নয় দিনব্যাপী অনুষ্ঠানের পদার্ নেমেছে। বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয় শহীদুল্লাহ্ একাডেমিক ভবনের ১৫০ নম্বর গ্যালারি কক্ষে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন সংগঠনটির সভাপতি অধ্যাপক পি এম সফিকুল ইসলাম।
এর আগে গত ২৫ সেপ্টেম্বর নয় দিনব্যাপী এই সাংস্কৃতি উৎসব শুরু হলে ৩ অক্টোবর পর্যন্ত অব্যাহত থাকে। উৎসবগুলো প্রতিদিন বিকেল ৫ টা থেকে শুরু হয়ে রাত ৯ টা পর্যন্ত অব্যাহত থাকে। প্রতিদিন অনুষ্ঠানকে দুটি পর্বে ভাগ করে প্রথম পর্বের বঙ্গবন্ধুর জীবনী এবং তাঁর কীর্তি আলোচনাসহ সংগঠনটির বিভিন্ন কার্যকলাপ তুলে ধরেন আমন্ত্রিত বক্তারা। দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হতো বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কর্মীদের সাংস্কৃতিক পরিবেশনা।
উৎসবের সমাপ্তিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আব্দুল খালেক এবং বিশেষ অতিথি সাবেক উপ-উপাচার্য অধ্যাপক মুহম্মদ নূরুল্লাহ্।
এদিন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার কমর্ীরা সঙ্গীত , কবিতা আবৃত্তি, অভিনয় এবং নৃত্য পরিবেশনা করেন।
উল্লেখ্য, রাবি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট একটি সাংস্কৃতিক সংগঠন যেটি ১৯৯৭ সালের ১৯ জুলাই প্রতিষ্ঠিত হয়।