দুর্গাপূজায় ছুটি বাড়াল বেরোবি

০৩ অক্টোবর ২০১৯, ০৭:২৫ PM

© ফাইল ফটো

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এক দিন বাড়িয়ে পাঁচ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (৩ অক্টোবর, ২০১৯) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কর্নেল আবু হেনা মুস্তাফা কামাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়েছে।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ৬ অক্টোবর (রবিবার) থেকে ১০ অক্টোরব (বৃহস্পতিবার) পর্যন্ত সকল একাডেমিক কার্যক্রম বন্ধ এবং প্রশাসনিক কার্যক্রম ৭ অক্টোবর (সোমবার) থেকে ১০ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত বন্ধ থাকবে।

এছাড়াও লক্ষ্মীপূজা উপলক্ষে আগামী ১৩ অক্টোবর (রবিবার) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ১৪ অক্টোবর, ২০১৯ (সোমবার) থেকে যথারীতি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম চালু থাকবে।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডার অনুযায়ী দুর্গাপূজার পূর্বঘোষিত ছুটি ছিল ৬ অক্টোবর (রবিবার) থেকে ৯ অক্টোবর (বুধবার) ২০১৯ পর্যন্ত।

পাবনায় ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা
  • ০৩ এপ্রিল ২০২৬
সেন্টমার্টিনের আকাশে রহস্যময় ড্রোন, বাড়ছে উদ্বেগ
  • ০৩ এপ্রিল ২০২৬
মার্কিন সেনাপ্রধান জেনারেল র‌্যান্ডি জর্জ বরখাস্ত
  • ০৩ এপ্রিল ২০২৬
অফিস সময় কমানো, দোকান বন্ধ, ইলেকট্রিক বাসসহ যে ৭ সিদ্ধান্ত …
  • ০৩ এপ্রিল ২০২৬
নকলরোধে পাবলিক পরীক্ষা আইনে আসছে কড়াকড়ি, খসড়া অনুমোদন
  • ০৩ এপ্রিল ২০২৬
গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ, মানতে হবে যেসব নির্দ…
  • ০৩ এপ্রিল ২০২৬