রাবির ভর্তি পরীক্ষা পেছানো হয়েছে

০৩ অক্টোবর ২০১৯, ০৬:৪৮ PM

© ফাইল ফটো

রাজশাহী রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা পেছানো হয়েছে। সেক্ষেত্রে আগামী ২১ ও ২২ অক্টোবর দুই দিনে সকল পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়ে নিশ্চিত করা হয়েছে। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২১ অক্টোবর প্রথম দিন সকাল ০৯ টা থেকে ১০ টা ৪৫ পর্যন্ত ইউনিট-অ, গ্রুপ-১ এর (রোল  ১০০০১ থেকে ২৫৫৬৫ পর্যন্ত), সকাল ১১ টা ৪৫ থেকে ০১ টা ৩০ পর্যন্ত ইউনিট-অ এর গ্রুপ-২ এর (রোল ৫০০০১ থেকে ৬৫৫৬৪ পর্যন্ত), এরপর বিকেল ০৩ টা থেকে ০৪ টা ৪৫ পর্যন্ত, ইউনিট-ই এর গ্রুপ-১ এর (বাণিজ্য) রোল ১০০০১ থেকে ১৮৬৩৭ পর্যন্ত  এবং ইউনিট-ই এর গ্রুপ-২ (অ-বাণিজ্য) রোল : ৮০০০১ থেকে ৮৭০৯৫ এর পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

পর দিন ২২ অক্টোবর মঙ্গলবার সকাল ০৯ টা থেকে ১০ টা ৪৫ পর্যন্ত ইউনিট-ঈ এর গ্রুপ-১ (বিজ্ঞান) রোল : ১০০০১ থেকে ২৫২৫৭, সকাল ১১ টা ৪৫ থেকে ০১ টা ৩০ পর্যন্ত, ইউনিট-ঈ এর গ্রুপ-২ (বিজ্ঞান) রোল : ৫০০০১ থেকে ৬৫২৫৬ পর্যন্ত ও ইউনিট-ঈ এর গ্রুপ-৩ (অ-বিজ্ঞান) রোল : ৮০০০১ থেকে ৮০৭১৬ পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

প্রতিটি পরীক্ষার সময়কাল ১ ঘণ্টা ৪৫ মিনিট।  এর মধ্যে প্রথম ৫০ মিনিট এমসিকিউ , পরবর্তী ১৫ মিনিট এমসিকিউ উত্তরপত্র সংগ্রহ ও লিখিত  পরীক্ষার উত্তরপত্র প্রদান করা হবে।

শেষ ৪০ মিনিট লিখিত পরীক্ষা হবে। এমসিকিউ পরীক্ষার পরবর্তী ১৫ মিনিট পরীক্ষা হলের বাইরে যাওয়া যাবে না। ভর্তি পরীক্ষাসহ সংশ্লিষ্ট সকল তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে।

রাতে বিদ্যুৎ না থাকায় ঠিকমতো প্রস্ততি নিতে পারছে না এসএসসি …
  • ১৯ এপ্রিল ২০২৬
এনসিপিতে যোগ দিচ্ছেন ইসহাক সরকার
  • ১৯ এপ্রিল ২০২৬
ফেসবুকে মতপ্রকাশের জেরে তুলে নেওয়া রাষ্ট্রীয় ফ্যাসিবাদের পু…
  • ১৯ এপ্রিল ২০২৬
শেষ বৈঠকের ছবি দিয়ে আপ বাংলাদেশকে বিদায় জানালেন রাফে
  • ১৯ এপ্রিল ২০২৬
বাংলাদেশ ও চীনের মধ্যে কৃষি প্রযুক্তি, শিল্প উন্নয়ন ও দক্ষত…
  • ১৯ এপ্রিল ২০২৬
জ্বালানি তেলের দাম বাড়ানোয় জামায়াতের আমিরের ক্ষোভ
  • ১৮ এপ্রিল ২০২৬