শিক্ষার্থীদের সিট নিশ্চিতে চবি উপাচার্যকে ছাত্রলীগের স্মারকলিপি

০৩ অক্টোবর ২০১৯, ০৫:২৪ PM

© টিডিসি ফটো

শিক্ষার্থীদের বৈধ সিট নিশ্চিত করতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতারের নিকট স্মারকলিপি দিয়েছে চবি শাখা ছাত্রলীগ।

বৃহস্পতিবার (০৩ অক্টোবর) দুপুরে উপাচার্যের অফিসকক্ষে এই স্মারকলিপি প্রদান করেন ছাত্রলীগ নেতারা।

স্মারকলিপিতে দুইটি দাবি তুলেন তারা। সেগুলো হলো- কোনো সুনির্দিষ্ট হল নয়, বরং সকল হলের সিট অবৈধ দখলমুক্ত করে এলটমেন্টের ভিত্তিতে শত ভাগ বৈধতা নিশ্চিত করা এবং আবাসন সংকট নিরসনকল্পে নির্মিতব্য শেখ হাসিনা হল, শেখ ফজিলাতুন্নেছা হল, বঙ্গবন্ধু হল ও অতিশ দীপঙ্কর হলের কাজ দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করা।

এসময় ছাত্রলীগ নেতা রকিবুল হাসান দিনার, আমির সোহেল, প্রদীপ চক্রবর্তী দূর্জয়, ইমাম উদ্দিন ফয়সাল, মোহাম্মদ পারভেজ, আবু বক্কর তোহা, রোমেল হোসেন, মইনুল ইসলাম রাসেল, অনুপম রুদ্র, মোঃ সুমন খান, মুজিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

ছাত্রলীগ নেতা প্রদীপ চক্রবর্তী দূর্জয় বলেন, সাধারণ শিক্ষার্থীরা তাদের বৈধ সীট ফিরে পেতে আমরা উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেছি। যেখানেই অবৈধভাবে দখলকারীরা আছে। তাদেরকে অপসারণ করা হোক। এবং সকল হলে প্রশাসনের সুষ্ঠু নজরদারি প্রত্যাশা করছি আমরা।

রাজশাহীতে আওয়ামী লীগ কার্যালয়কে পাবলিক টয়লেট ঘোষণা
  • ০৫ মার্চ ২০২৬
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় এক প্রবাসী নিহত
  • ০৫ মার্চ ২০২৬
কিরণের মন্তব্যকে ‘ননসেন্স’ বললেন বাটলার
  • ০৫ মার্চ ২০২৬
প্রেমিকের সঙ্গে দেখা করতে এসে সংঘবদ্ধ ধর্ষণের শিকার তরুণী
  • ০৫ মার্চ ২০২৬
স্বাধীনতা পদক লক্ষ-কোটি দর্শকদের উৎসর্গ করলেন হানিফ সংকেত
  • ০৫ মার্চ ২০২৬
রাবিতে ন্যায়ভিত্তিক জ্বালানি রূপান্তর নিয়ে ক্যাবের কর্মশালা
  • ০৫ মার্চ ২০২৬