উন্নয়নের পক্ষে উপাচার্যপন্থীদের মানববন্ধন

০২ অক্টোবর ২০১৯, ০৩:৫৪ PM

© টিডিসি ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উপাচার্য বিরোধী আন্দোলনের সর্বাত্মক ধর্মঘট কর্মসূচীর বিপরীতে উন্নয়নের পক্ষে মানববন্ধন করেছে উপাচার্যপন্থী শিক্ষকদের সংগঠন বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ। মানববন্ধনে শিক্ষকরা দুর্নীতির বিরুদ্ধে চলমান আন্দোলনকে ‘ষড়যন্ত্রমূলক’ ও ‘উদ্দেশ্যপ্রণোদিত’ অভিহিত করে এবং আন্দোলনের নৈপথ্যের মানুষদের মিথ্যা অভিযোগকারী ‘চিহ্নিত দুর্নীতিবাজ’ বলে আখ্যায়িত করেন।

বুধবার বেলা ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার সংলগ্ন প্রধান সড়কে অনুষ্ঠিত এ মানববন্ধনে ‘ভিন্ন মতের’ শিক্ষকসহ প্রায় শতাধিক শিক্ষক অংশগ্রহন করেন।

পরিসংখ্যান বিভাগের অধ্যাপক আলমগীর কবীরের সঞ্চালনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক অজিত কুমার মজুমদার বলেন, ‘বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার জন্য বার বার একটি গোষ্ঠী চক্রান্ত করছে। উপাচার্য এবং তার পরিবারের সদস্যদের উপর দুর্নীতির অবিশ্বাস্য অভিযোগ তুলে উন্নয়ন কাজকে বন্ধ করার চেষ্টা করা হচ্ছে। বর্তমান পরিস্থিতি থেকে আলোচনার মাধ্যমেই বের হয়ে আসতে হবে’।

বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের সভাপতি অধ্যাপক আব্দুল মান্নান চৌধুরী বলেন,‘উপাচার্য আন্দোলনকারীদের সাথে আলোচনায় বসে তাদের তিনটি দাবির দুইটি মেনে নিয়েছেন। আর ৩য় দাবি নিয়ে পরবর্তীতে আলোচনায় বসলে তারা বিচার বিভাগীয় তদন্তের দিকে না গিয়ে অভিযোগ ছাড়াই উপাচার্যের পদত্যাগ চাইলেন। এতে স্পষ্ট হয়ে গেছে এখানে কোন ষড়যন্ত্র করা হচ্ছে। আমরা অন্যায়ের কাছে মাথা নত করবো না। এসব অন্যায়কে রুখে দেওয়া হবে।’

মানববন্ধনে বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক বশির আহমেদ বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কর্মকান্ড বাঁধাগ্রস্ত করতে একটি মহল অযৌক্তিক আন্দোলন করছে। এ বিশ্ববিদ্যালয়ে কোনো অযৌক্তিক আন্দোলন সফল হবে না। এসময় আন্দোলনকারীরা অচিরেই তাদের ভুল বুঝতে পেরে আন্দোলন প্রত্যাহার করে নিবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন’।

মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপিপন্থী শিক্ষক হিসেবে পরিচিত সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক নইম সুলতান এবং একসময়ের বামধারার রাজনীতির সাথে যুক্ত ইতিহাস বিভাগের অধ্যাপক এটিএম আতিকুর রহমান, সহকারী অধ্যাপক সুলতানা আক্তারসহ পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. সালাহউদ্দিন, অধ্যাপক মো. ওবায়দুর রহমান, ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের সভাপতি মাহ্ফুজা খাতুন, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের জাহিদুল করিম প্রমুখ।

ট্যাগ: জাবি
বিআরটি প্রকল্পে ভোগান্তি নিরসনের দাবিতে গাজীপুরে মহাসড়ক অবর…
  • ১৩ এপ্রিল ২০২৬
নেত্রকোনায় চৈত্রসংক্রান্তিতে দুই দিনব্যাপী খনার মেলা
  • ১৩ এপ্রিল ২০২৬
সালাহউদ্দিন আহমেদকে নিয়ে হাসনাতের স্ট্যাটাস ভাইরাল
  • ১৩ এপ্রিল ২০২৬
জনবল নিয়োগ দেবে অ্যাকশনএইড, আবেদন শেষ ২১ এপ্রিল
  • ১৩ এপ্রিল ২০২৬
আইপিএলে লজ্জার রেকর্ড বুমরাহর
  • ১৩ এপ্রিল ২০২৬
নববর্ষ বরণে প্রস্তুত রাজশাহী বিশ্ববিদ্যালয়
  • ১৩ এপ্রিল ২০২৬