চবির আসন প্রতি লড়বেন ৩৪ ভর্তিচ্ছু

০২ অক্টোবর ২০১৯, ১০:১৫ AM

© ফাইল ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে মঙ্গলবার রাত ১২ টায়। বিশ্ববিদ্যালয় সূত্র জানিয়েছে ৪৮টি বিভাগ ও ৫টি ইনস্টিটিউটের মোট ৪ হাজার ৯শ’২৬টি আসনের বিপরীতে আবেদন করেছেন এক লাখ ৬৬ হাজার ৮শ’৭০ জন শিক্ষার্থী। এতে আসন প্রতি লড়বেন ৩৪ শিক্ষার্থী।

গত ২০১৮-১৯ শিক্ষাবর্ষে আবেদন জমা পড়েছিল ১ লাখ ৩৬ হাজার ২শ’৪৭টি । গতবারের তুলনায় এবছর আবেদন বেড়েছে ৩০ হাজার ৬শ’২৩টি।

কোন ইউনিটে কতজন আবেদন করেছেন:

'এ' ইউনিটের অধীনে বিজ্ঞান অনুষদ, জীববিজ্ঞান অনুষদ, ইঞ্জিনিয়ারিং অনুষদ এবং সমুদ্রবিজ্ঞান ও মৎসবিদ্যা অনুষদে ৫২ হাজার ৭৮০ জন আবেদন করেছেন।

 'বি' ইউনিটের অধীনে বিশ্ববিদ্যালয়ের কলা ও মানববিদ্যা অনুষদে ৪২ হাজার ০৪ জন আবেদন করেছেন।'সি' ইউনিটের অধীনে ব্যবসায় প্রশাসন অনুষদে১৪ হাজার ০১ জন আবেদন করেছেন।

 'ডি' ইউনিটের অধীনে সমাজবিজ্ঞান অনুষদ, আইন অনুষদ, ব্যবসায় প্রশাসন অনুষদ (আংশিক) ও জীববিজ্ঞান অনুষদের দুটি বিভাগের (আংশিক) জন্য ৫২ হাজার ৯১৭ জন আবেদন করেছেন। 'বি১' উপ-ইউনিটের অধীনে কলা ও মানববিদ্যা অনুষদ অধিভুক্ত চারুকলা ইনিস্টিউট, নাট্যকলা বিভাগ ও সঙ্গীত বিভাগের জন্য এক হাজার ৯৪২ জন এবং 'ডি১' উপ-ইউনিটের অধীনে শিক্ষা অনুষদের জন্য তিন হাজার ২২৬ জন ভর্তিচ্ছু আবেদন করেছেন।

ভর্তি আবেদনের সময় শেষ হওয়ার পর মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে এসব তথ্য জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. হানিফ সিদ্দিকী।

চবির ভর্তি পরীক্ষার তারিখ:

'বি' ইউনিট ২৭ অক্টোবর , 'ডি' ইউনিট ২৮ অক্টোবর , 'এ'  ইউনিট ২৯ অক্টোবর , 'সি' ইউনিট ৩০ অক্টোবর  এবং 'বি ১' ও  'ডি ১' উপ-ইউনিট এর ভর্তি পরীক্ষা ৩১ অক্টোবর অনুষ্ঠিত হবে।

 

সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল হাসানের নিয়োগ বাতিল
  • ০৬ এপ্রিল ২০২৬
জাতীয় জ্বালানি নিরাপত্তায় ড্যাফোডিলের অগ্রযাত্রা: ৩.৪ মেগাও…
  • ০৬ এপ্রিল ২০২৬
কীভাবে নির্বাচিত হন সংরক্ষিত নারী আসনের এমপিরা, ভোট হয় কীভা…
  • ০৬ এপ্রিল ২০২৬
প্রথমবারের মতো বাংলাদেশে স্পিন বোলিং মেশিন, দাম কত?
  • ০৬ এপ্রিল ২০২৬
বিসিএস একটা হাইপ, একটা ট্রাপ আর সমাজ-পরিবারের চাপিয়ে দেয়া প…
  • ০৬ এপ্রিল ২০২৬
পৈতৃক বাড়িতে সুচিত্রা সেনের ৯৫তম জন্মবার্ষিকী উদযাপন
  • ০৬ এপ্রিল ২০২৬
close