রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফলিত গণিত বিভাগের তিন শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে ওই বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. আবুল কালাম আজাদের বিরুদ্ধে। মঙ্গলবার বিভাগে ক্লাস চলাকালে এ ঘটনা ঘটে।
মারধরের শিকার নিয়ন বিশ্বাস অর্ক, আশিক ইসলাম, মুক্তাদির বাধন। এরা সবাই ফলিত গণিতের ২০১৩-১৪ সেশনের শিক্ষার্থী বলে জানা গেছে।
ভুক্তভোগীরা জানান, মঙ্গলবার ১১টায় এমএসসির ৫০৩ কোর্স চলাকালীন সময়ে পড়াশোনার বিষয়ে আলোচনা করছিলাম। এমতাবস্থায় ওই কোর্সের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ক্লাসের বেঞ্চ থেকে উঠিয়ে সামনের মঞ্চে নিয়ে সকল শিক্ষার্থীদের সামনে মারধরের করেন।
এ বিষয়ে অধ্যাপক ড. মো. আবুল কালাম আজাদ বলেন, ‘ক্লাসের মধ্যে চাকরির পড়াশুনা করে। দীর্ঘ দিন যাবৎ নিষেধ করে আসছি। আজকে নিজের সন্তান হিসেবে একটু বকা ঝকা করেছি।’
তবে তিনি মারধরের বিষয়টি অস্বীকার করেছেন।