চবি হিউম্যান রিসোর্স ক্লাবের আনুষ্ঠানিক যাত্রা

০১ অক্টোবর ২০১৯, ০৯:০৫ PM

চিটাগং ইউনিভার্সিটি হিউম্যান রিসোর্স ক্লাবের (সিইউএইচআরসি) উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিক যাত্রা করেছে সংগঠনটি। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের লেকচার গ্যালারিতে এর উদ্বোধন করেন অনুষদের ডিন অধ্যাপক ডক্টর আওরঙ্গজেব।

ভবিষ্যতে মানবসম্পদের দক্ষতা ও চাহিদা অনুযায়ী নিজেদের গড়ে তোলার লক্ষ্যেই চলতি বছরের ২৪ মার্চ ২১ জন সদস্য প্রতিষ্ঠা করে সংগঠনটি। বর্তমানে এর সদস্য সংখ্যা প্রায় ১০০ জন। ইতোমধ্যে বেশকিছু প্রতিযোগিতা ও ইভেন্ট সম্পন্ন করেছে সংগঠনটি।

সংগঠনের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি সাকিব উল ইসলাম। এতে প্ল্যানারী প্রেসিডেন্ট হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগের সভাপতি এবং ব্যবসায় অনুষদের ডিন অধ্যাপক ডক্টর এ এফ এম আওরঙ্গজেব।

এছাড়া অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিলেন আইসিডিডিআরবি’র মানব সম্পদ বিভাগের প্রধান মো. মোশাররফ হোসেন এবং হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশের মানব সম্পদ বিভাগের প্রধান মো. আলমগীর। বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন চবির ব্যবসায় প্রশাসন অনুষদের বিভিন্ন বিভাগের সভাপতিবৃন্দ।

অনুষ্ঠানের মূল পর্ব শুরু হয় সকাল সাড়ে ১০টায়। এদিন আনুষ্ঠানিক যাত্রার আগ পর্যন্ত সংগঠনের কার্যকলাপগুলো বেশকিছু ভিডিওচিত্রের মাধ্যমে প্রদর্শন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড.আওরঙ্গজেব বলেন, শুধুমাত্র একাডেমিক শিক্ষা তথা গ্রন্থগত বিদ্যা এখন আর যথেষ্ট নয়। তাই বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালেই বিভিন্ন বিষয়ের উপর নিজেদের যোগ্যতা এবং দক্ষতা বৃদ্ধি করতে হবে। সকল প্রকার পরিবর্তন গ্রহণ করে দক্ষ মানবসম্পদ দক্ষ মানবসম্পদে পরিনত হতে হবে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমানে বৈশ্বিক মানব সম্পদের সাথে আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে প্রতিযোগিতা করছি। তাই আমাদের সার্বজনীন মানসিকতা আর জ্ঞানের বিস্তার ঘটাতে হবে। চাকরির ক্ষেত্রে পেশাদার মানবসম্পদ এর ঘাটতি লক্ষ্যনীয়। ফলে বর্তমানে যারা প্রাতিষ্ঠানিকভাবে মানবসম্পদ ব্যবস্থাপনার উপর দক্ষতা অর্জন করছে তাদের চাহিদা বৃদ্ধি পেয়েছে।

মধ্যাহ্ন ভোজের পর অনুষ্ঠানের ২য় পর্বে হিউম্যান রিসোর্স ক্লাব কর্তৃক আয়োজিত আন্তবিভাগ বিজনেস কমপিটিশন ‘এইচ আর কোয়েস্ট ১.০’র বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। পরে সংগঠনের সাধারণ সম্পাদক তাশরীফুল ইসলামের বক্তব্যের মধ্য দিয়ে বিকেল ৩টায় অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করা হয়।

আইইউবি ও দৃষ্টি চট্টগ্রাম আয়োজিত ইংরেজি বিতর্ক প্রতিযোগিত…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
বিইউবিটির রিসার্চ উইক ২০২৬: উদ্ভাবনা ও গবেষণায় উৎকর্ষের সম্…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
ভাঙা ও পরিত্যক্ত টেবিলে ভর্তি পরীক্ষা দিতে হয়েছে কুবিতে ভর্…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
১২ তারিখ দেশের জনগণ চাঁদাবাজ ও নারী নিপীড়কদের লালকার্ড দেখা…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ১০ম ন্যাশনাল ক্যারিয়ার ফেয়ার উদ্বো…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপি মনোনীত প্রার্থীর প্রচারণায় অংশ না নেওয়ায় ছাত্রদল নেত…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬