‘জয় হিন্দ’ স্লোগান: বিক্ষোভের আগেই থামাল রাবি প্রশাসন

০১ অক্টোবর ২০১৯, ০৮:৩৭ PM

বক্তব্য শেষে ‘জয় হিন্দ’ স্লোগান দেয়ায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহানের বক্তব্য প্রত্যাহারের দাবি করেছে শিক্ষার্থীরা। এই দাবিতে আজ মঙ্গলবার সন্ধ্যায় মশাল মিছিলের ঘোষণা দিয়েছিল কয়েকটি ছাত্র সংগঠন। কিন্তু বিক্ষোভের প্রস্তুতি নেয়ার সময় তাদের থামিয়ে দেয় রাবি প্রশাসন। এসময় শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসতেও রাজি হয় প্রশাসন।

একইসঙ্গে ফোনালাপ ফাঁসের ঘটনায় নিয়োগ বাণিজ্যের অভিযোগ তোলে উপ-উপাচার্য অধ্যাপক ড. চৌধুরী মোহাম্মদ জাকারিয়ার পদত্যাগের দাবি জানিয়েছে তারা।

মঙ্গলবার সন্ধ্যায় মশাল মিছিলের আয়োজন করে কয়েকটি ছাত্র সংগঠন। এর মধ্যে রয়েছে- বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ, রাকসু আন্দোলন মঞ্চ ও শাখা ছাত্র ফেডারেশন। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পেছনে থেকে মিছিল শুরু করার প্রস্তুতি নিয়েছিল আন্দোলনকারীরা।

তবে মশাল মিছিলের আগেই বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি, প্রাধ্যক্ষ ও প্রশাসনের কর্তারা আন্দোলনকারীদের সাথে বিষয়টি নিয়ে আলোচনায় বসেন।

বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান আলোচিত ঘটনাগুলো নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে আগামী ৩ অক্টোবরের মধ্যে সামনা সামনি বসে কথা বলার আহ্বান জানান। এর প্রেক্ষিতে আন্দোলন স্থগিত করেন আন্দোলনকারীরা।

সেখানে উপস্থিত বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহবায়ক মোরশেদুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয় উপাচার্য বক্তব্যের মধ্যে ‘জয় হিন্দ’ উল্লেখ্য নিয়ে প্রশাসন থেকে যে ব্যাখ্যা দেওয়া হয়েছে সেটি গ্রহণযোগ্য নয় বলে দাবি করেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের দেয়া বক্তব্যটি ত্রুটিপূর্ণ ও অগ্রহণযোগ্য দাবি করে তারা বলেন, "স্বার্থান্বেষী মহল সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়াচ্ছে এবং ক্যাম্পাস অস্থিতিশীল করতে চাচ্ছে" প্রশাসনের এমন দাবির প্রেক্ষিতে স্বার্থান্বেষী মহল কারা তার সুষ্পষ্ট ব্যাখ্যা দাবি করেন তিনি। একই সাথে উপাচার্যকে তার জাতির কাছে ক্ষমা চেয়ে বক্তব্য দেওয়ার আহবান জানানো হয়।

আন্দোলনকারী রাকসু আন্দোলন মঞ্চের নেতা আব্দুল মজিদ অন্তর বলেন, উপ-উপাচার্য অধ্যপক ড. চৌধুরী মোহম্মদ জাকারিয়ার ফোনালাপ ফাঁস বড় দুর্নীতির অংশ বলে মনে করি। আমরা তার পদত্যাগ চাই। যদি পদত্যাগ না করেন তাহলে শিক্ষার্থীদের নিয়ে বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবে শিক্ষার্থীরা। এসময় শাখা ছাত্র ফেডারেশনের সভাপতি রাশেদ রিমন, সাধারণ সম্পাদক মহব্বত হোসেন মিলন প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে পরে এক সংবাদ সম্মেলনে শাখা প্রগতিশীল ছাত্রজোটের পক্ষ থেকেও একই দাবি জানানো হয়। সেখানে ছাত্রজোটের মুখপাত্র শাখা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক শাকিলা খাতুন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি শাহরিয়ার রিদম প্রমুখ উপস্থিত ছিলেন।

রাতে বিদ্যুৎ না থাকায় ঠিকমতো প্রস্ততি নিতে পারছে না এসএসসি …
  • ১৯ এপ্রিল ২০২৬
এনসিপিতে যোগ দিচ্ছেন ইসহাক সরকার
  • ১৯ এপ্রিল ২০২৬
ফেসবুকে মতপ্রকাশের জেরে তুলে নেওয়া রাষ্ট্রীয় ফ্যাসিবাদের পু…
  • ১৯ এপ্রিল ২০২৬
শেষ বৈঠকের ছবি দিয়ে আপ বাংলাদেশকে বিদায় জানালেন রাফে
  • ১৯ এপ্রিল ২০২৬
বাংলাদেশ ও চীনের মধ্যে কৃষি প্রযুক্তি, শিল্প উন্নয়ন ও দক্ষত…
  • ১৯ এপ্রিল ২০২৬
জ্বালানি তেলের দাম বাড়ানোয় জামায়াতের আমিরের ক্ষোভ
  • ১৮ এপ্রিল ২০২৬