ভিসিকে লাল কার্ড দেখিয়ে ধর্মঘটের ডাক (ভিডিও)

০১ অক্টোবর ২০১৯, ০৪:৩৭ PM

আজ মঙ্গলবার ভিসির বিরুদ্ধে দেওয়া ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ এর ১১ দিনের আল্টিমেটামের শেষ দিন। সোমবার পর্যন্ত টানা ৭ দিন ধরে আন্দোলনকারীরা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা চলাকালীন আপাত কর্মসূচী হিসেবে কালো পতাকা প্রদর্শন করে আসছিলো। কিন্তু গতকালের ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে আজ আল্টিমেটামের শেষ দিনে ‘লাল কার্ড’ প্রদর্শন করেছে। এবং আগামী বুধবার ও বৃহস্পতিবার ‘সর্বাত্মক ধর্মঘট’ কর্মসূচী পালনের ঘোষণা দিয়েছে।

কর্মসূচীতে বিশ্ববিদ্যালয় শাখা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক মোহাম্মাদ দিদারের সঞ্চালনায় আন্দোলনের অন্যতম মুখপাত্র অধ্যাপক আনোয়ারুল্লাহ ভূঁইয়া লাল কার্ড দেখানোর সূচনা করে বলেন,‘ বিগত ছয় বছর ধরে আপনি বিভিন্ন দুর্নীতি, অনিয়ম করেই যাচ্ছেন এবং ভারপ্রাপ্তদের দ্বারা বিশ্ববিদ্যালয়কে ভারাক্রান্ত করে রেখেছেন। আপনি স্বেচ্ছায় চলে যান নতুবা আপনাকে যেতে বাধ্য করা হবে।’

আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব ও সমন্বয়কারী দর্শন বিভাগের অধ্যাপক রায়হান রাইন বলেন, ‘আমরা এই সন্ত্রাসীর পৃষ্ঠপোষক ও মামলাবাজ উপাচার্য ও তার সাথে সংশ্লিষ্ট সকলকে লাল কার্ড দেখাই। আমাদের পরবর্তী কর্মসূচী তাকে অপসারনের কর্মসূচী।’

জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম পাপ্পু বলেন,‘কয়েকজন ছাত্রলীগ নেতা টাকা নেওয়ার কথা মিডিয়ার সামনেই স্বীকার করে নিয়েছে তবুও ভিসি নির্লজ্জের মতো তার গদিতে বসে রয়েছে। আজকের মধ্যেই আপনি পদত্যাগ করুন না হলে আপনাকে টেনে হিচড়ে নামানো হবে।’

কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অধ্যাপক আব্দুল জব্বার হাওলাদার, অধ্যাপক খবির উদ্দিন, অধ্যাপক কামরুল আহসান, অধ্যাপক আনোয়ারুল্লাহ ভূঁইয়া, অধ্যাপক সাঈদ ফেরদৌস, অধ্যাপক মির্জা তাসলিমা সুলতানা, অধ্যাপক শামীমা সুলতানা, অধ্যাপক নাজমুল হাসান তালুকদার প্রমুখ। এছাড়া ছাত্র ইউনিয়ন, ছাত্রফ্রন্ট, জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোট ও বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংক্ষরণ পরিষদ এর জাবি শাখার নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য একনেক কর্তৃক অনুমোদিত ১৪৪৫ কোটি টাকার অধিকতর উন্নয়ন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সাধারণ শিক্ষক-শিক্ষার্থীরা ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ এর ব্যানারে বিগত ৫ সপ্তাহ ধরে আন্দোলন করে আসছে।

চট্টগ্রামে জুলাই যোদ্ধার ওপর হামলার অভিযোগ
  • ০৫ এপ্রিল ২০২৬
ছাত্রদলে মেধাবী ও রানিং শিক্ষার্থীদের নেতৃত্বে চায় কবি নজর…
  • ০৫ এপ্রিল ২০২৬
এনএসইউতে এসএইচএসএস গ্র্যাজুয়েট কলোকিয়াম অনুষ্ঠিত
  • ০৫ এপ্রিল ২০২৬
সংস্কৃতি ও সৃজনশীল শিল্প নিয়ে আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করছ…
  • ০৫ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধিদলের সাক…
  • ০৫ এপ্রিল ২০২৬
এনডিএম থেকে মহাসচিব মোমিনুল আমিনের পদত্যাগ
  • ০৫ এপ্রিল ২০২৬