চবিতে গণতান্ত্রিক চর্চা বাড়াতে চায় ছাত্র সংগঠনগুলো

০১ অক্টোবর ২০১৯, ০৪:১৮ PM

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) প্রগতিশীল সংগঠনগুলোর মধ্যকার একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টায় ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক আশরাফী নিতুর সঞ্চালনায় বিশ্ববিদ্যালয়ের চাকসু ভবনের ক্যাফেটেরিয়ায় সভাটি অনুষ্ঠিত হয়।

এতে অংশগ্রহণ করেন চবি ছাত্র ইউনিয়নের নবগঠিত কমিটি, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, বাংলাদেশ ছাত্র ফেডারেশন ও পাহাড়ি ছাত্র পরিষদ। পরে চবি ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল ও সেক্রেটারি ইকবাল হোসেন টিপুও সভায় অংশগ্রহণ করেন।

সভায় বক্তরা বলেন, বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক রাজনীতি চর্চার অভাব রয়েছে। এর জন্য চাকসু নির্বাচন আবশ্যক। আমাদের নবগঠিত কমিটি নির্বাচিত হওয়ার পর লাখো শহীদের রক্তের নামে আমরা শপথ গ্রহণ করেছি। এই শপথ ক্যাম্পাসের সকল অন্যায়-অবিচারের বিরুদ্ধে আমাদের আন্দোলনের শপথ। আগামী দিনগুলোতে আবাসন-পরিবহনসহ সকল সমস্যার সমাধানে আন্দোলন কর্মসূচি দিবে ছাত্র ইউনিয়ন। আশা করছি, এই আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল সংগঠনগুলোকে পাশে পাব।

এসময় ছাত্রসংগঠনের অন্য নেতারা বলেন, আমরা চাকসু নির্বাচনের দৃশ্যমান অগ্রগতি চাই। ছাত্রদের অধিকার আদায়ে এবং অন্যায়-অবিচারের বিরুদ্ধে বরাবরই আন্দোলন করি।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, শাখা ছাত্র ইউনিয়নের সহ-সভাপতি উজ্জ্বল চৌধুরী মারমা, সাংগঠনিক সম্পাদক প্রত্যয় নাফাক, পাহাড়ী ছাত্র পরিষদের (পিসিপি) সভাপতি আশুতোষ চাকমা, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের (মার্ক্সবাদী) সাধারণ সম্পাদক সায়মা আক্তার মিশু, সদস্য নুসরাত হক চেরি, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের চবি শাখার দপ্তর সম্পাদক শুকলা চাকমা প্রমুখ। এছাড়াও সংগঠনগুলোর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিন মতবিনিময় সভা শেষে চবি ইতিহাস বিভাগের সাবেক সভাপতি মোহাম্মদ শাহের মৃত্যুতে শোক জানিয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

পরে সভায় যোগ দেন চবি ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল ও সেক্রেটারি ইকবাল হোসেন টিপু। এসময় তারা প্রগতিশীল ছাত্রসংগঠনগুলোকে সাথে নিয়ে যেকোন ছাত্র অধিকার আন্দোলনে অংশগ্রহণের আশ্বাস প্রদান করেন।

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি: রূপান্তরের এই মুহূর্তে আমাদের …
  • ০৬ এপ্রিল ২০২৬
আদালতে আর এস ফাহিমের আইনজীবী থেকে টাকা, বরখাস্ত হলেন সেই পু…
  • ০৬ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন ডা. জুবাইদা
  • ০৬ এপ্রিল ২০২৬
ডিভোর্সেও উৎসব, ব্যান্ড বাজিয়ে মিষ্টিমুখ করে মেয়েকে ঘরে ফির…
  • ০৬ এপ্রিল ২০২৬
জামায়াতের এমপি আরমানের ‌‘নির্দেশনায়’ অধ্যক্ষকে হেনস্থা, ছাত…
  • ০৬ এপ্রিল ২০২৬
বিএমইউ’র নতুন উপাচার্য ডা. এফ এম সিদ্দিকীর দায়িত্বগ্রহণ
  • ০৬ এপ্রিল ২০২৬
close