এবার মাঠে নামছে ভিসিপন্থী শিক্ষকরা

০১ অক্টোবর ২০১৯, ০৪:০৫ PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চলমান দুর্নীতি বিরোধী আন্দোলনের পরিপ্রেক্ষিতে পাল্টা কর্মসূচী ঘোষণা করেছে ভিসি পন্থী শিক্ষকদের সংগঠন ‘বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ’।মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের বিরুদ্ধে মিথ্যা অভিযোগকারী চিহ্নিত দুর্নীতিবাজদের শাস্তির দাবিতে বুধবার মানববন্ধন এবং বৃহস্পতিবার দিনব্যাপী জনসংযোগ কর্মসূচীর ঘোষণা দেওয়া হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, ‘শিক্ষার্থীদের এক অংশের আন্দোলনের প্রেক্ষিতে প্রশাসন দুটি দাবি মেনে নিয়ে সমস্যার সমাধনের পথ সহজ করে। কিন্তু কিছু স্বার্থান্বেষী শিক্ষক গোষ্ঠী নিজেদের এজেন্ডা (উপাচার্যকে গদিচ্যুত করা) বাস্তবায়নে একটি ছাত্র সংগঠনের কয়েকজন নেতাকে ব্যবহার করে ষড়যন্ত্রমূলক ফোনালাপের সংলাপ তৈরি করা হয়। যাতে উপাচার্য ও তার পরিবারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলা যায়। এই অভিযোগের প্রেক্ষিতে কোমলমতি শিক্ষার্থীদের আবেগকে পুঁজি করে তারা পুনরায় জাহাঙ্গীরনগরকে অস্থিতিশীল করে নিজেদের ফায়দা হাসিল করতে চাই।’

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়,‘বিশ্ববিদ্যালয়ের সাবেক উপচার্য অধ্যাপক শরীফ এনামুল কবির এবং বর্তমান উপ-উপাচার্য অধ্যাপক আমির হোসেন এ ঘটনায় গর্ত থেকে বেরিয়ে আসেন। যারা নিজেরাই দুর্নীতিবাজদের শিরোমণি হিসেবে পরিচিত। অধ্যাপক আমির হোসেনের বিরুদ্ধে ২০০৪-০৫ শিক্ষাবর্ষে আপন ভাগ্নেকে ভর্তি করতে ‘দুর্নীতি পরায়ণতা, নৈতিক অসচ্চরিত্রতা ও অসদাচারণ এর অভিযোগ রয়েছে। এবং অধ্যাপক শরীফ দুর্নীতির নানাবিধ অভিযোগে উপাচার্য পদ থেকে অপসারিত হয়েছেন।’

এর আগে সোমবার আন্দোলনকারীরা তাদের নিয়মিত কর্মসূচী কালো পতাকা প্রদর্শনের সময় ঘোষণা দেয় আজকের(মঙ্গলবার) মধ্যে ভিসি পদত্যাগ না করলে বুধবার ও বৃহস্পতিবার সর্বাত্মক ধর্মঘট কর্মসূচী পালন করা হবে।

রাজধানীতে সড়কে প্রাণ গেল বিশ্ববিদ্যালয় ছাত্রের
  • ০৬ এপ্রিল ২০২৬
ধর্ষণের অভিযোগ ওঠার পর বিএনপির ওয়ার্ড সভাপতির পদ স্থগিত
  • ০৬ এপ্রিল ২০২৬
সিলেট ওসমানী বিমানবন্দরে আগুন
  • ০৬ এপ্রিল ২০২৬
ওরশ থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, আহত …
  • ০৬ এপ্রিল ২০২৬
ঝুঁকিপূর্ণভাবে জ্বালানি তেল মজুদ, ব্যবসায়ীকে জরিমানা
  • ০৬ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে জুলাই যোদ্ধার ওপর হামলার অভিযোগ
  • ০৫ এপ্রিল ২০২৬