বঙ্গবন্ধুর স্মরণে ইবিতে ‘জ্যোতির্মান’ স্মরণিকা প্রকাশ

০১ অক্টোবর ২০১৯, ০২:৪৯ PM
স্মরণিকার মোড়ক উন্মোচন করছেন অতিথিরা

স্মরণিকার মোড়ক উন্মোচন করছেন অতিথিরা © টিডিসি ফটো

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী ও ২১ আগস্ট গ্রেনেড হামলা স্মরণে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘জ্যোতির্মান’ স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরামের আয়োজনে মঙ্গলবার (১ অক্টোবর) দুপুর ১টার দিকে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে ফোরামের সাধারণ সভায় এ মোড়ক উন্মোচন করা হয়।

শাপলা ফোরামের সভাপতি অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা প্রমুখ।

মোড়ক উন্মোচন অনুষ্ঠান শেষে ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মাহবুবর রহমানের সঞ্চালনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী ও ২১ আগস্ট গ্রেনেড হামলা স্মরণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বঙ্গবন্ধুর জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন বক্তরা।

এর আগে বেলা সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি’র (ছাত্র শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্র) সামনে শাপালা ফোরামের উদ্যোগে তাল বৃক্ষ রোপন করা হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষসহ শাপলা ফোরামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

মেস কেয়ারটেকারকে হ্যান্ডকাপ পরিয়ে মারধর, মোম গলিয়ে পোড়ানো হ…
  • ১৭ এপ্রিল ২০২৬
এক জেলায় পৃথক ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ এক
  • ১৭ এপ্রিল ২০২৬
তিতুমীর কলেজে বিপ্লবী ছাত্র মৈত্রীর আহ্বায়ক কমিটি গঠন
  • ১৭ এপ্রিল ২০২৬
উপকূলে লবণাক্ততা বৃদ্ধি ও মাটি-পানির দূষণ টেকসই উন্নয়নের ক্…
  • ১৭ এপ্রিল ২০২৬
ইউরেনিয়ামের বিনিময়ে ইরানের জব্দকৃত ২০ বিলিয়ন ডলারের সম্পদ ফ…
  • ১৭ এপ্রিল ২০২৬
নেত্রকোনায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • ১৭ এপ্রিল ২০২৬