দূর্গাপূজার ছুটি

আন্দোলনের মুখে ইবির হল বন্ধের সিদ্ধান্ত বাতিল

০১ অক্টোবর ২০১৯, ০২:৪৫ PM
মিছিল করছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

মিছিল করছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা © টিডিসি ফটো

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শারদীয় দূর্গাপূজার ছুটিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আবাসিক হলসমূহ বন্ধের ঘোষণা বাতিল করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার (১ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ বিষয়টি নিশ্চত করেন ।

এ বিষয়ে তিনি জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক জরুরী সভায় আগামী ৩ থেকে ১০ অক্টোবর আবাসিক হলসমূহ বন্ধের ঘোষণা বাতিল করা হয়েছে। একইসাথে আগামী ৫ অক্টোবর বিভিন্ন বিভাগের পূর্বনিধারিত পরীক্ষার স্থগীতাদেশও বাতিল করা হয়েছে। কোন বিভাগ চাইলে পরীক্ষা নিতে পারবে।

এর আগে গতকাল সোমবার দূর্গাপূজা উপলক্ষে ৫ থেকে ৯ অক্টোবর বিশ্ববিদ্যালয় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। ছুটিতে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। স্বল্পমেয়াদী এই ছুটিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে হল বন্ধের সিদ্ধান্তে বিক্ষোভে ফেটে পড়েন শিক্ষার্থীরা।

এরপর গতকাল সন্ধ্যায় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলের শিক্ষার্থীরা। বিক্ষোভ শেষে মঙ্গলবার সকাল ১১টার মধ্যে হল বন্ধের সিদ্ধান্ত বাতিলে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আল্টিমেটাম দেন তারা। পরে রাত ১০টার দিকে দেশরত্ন শেখ হাসিনা হলের শিক্ষার্থীরও হলের সামনে বিক্ষোভ করেন।

প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের সাপ্তাহিক ছুটি, দূর্গাপূজা উপলক্ষে চারদিন ও উপাচার্যের প্রশাসনিক ক্ষমতা বলে অতিরিক্ত একদিনের ছুটি বাড়ানোয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ৩ থেকে ১১ অক্টোর ছুটি ঘোষণা করা হয়। ছুটি উপলক্ষে আগামী ৫ তারিখ বিভিন্ন বিভাগের পূর্বনির্ধারিত কোর্স ফাইনাল পরীক্ষার থাকলেও তা স্থগিত করা হয়।

সিটির পরিচ্ছন্নতা কর্মীদের ১০ কোটি টাকা ঈদ উপহার: মানবিক সহ…
  • ১৮ মার্চ ২০২৬
ত্রিভুবন বিশ্ববিদ্যালয়ে জাবিসাসের আন্তর্জাতিক সিম্পোজিয়াম অ…
  • ১৮ মার্চ ২০২৬
গরু জবাইকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ, আহত ১৫
  • ১৮ মার্চ ২০২৬
এসএসসি পাসেই নিয়োগ দেবে প্রমি এগ্রো ফুডস, আবেদন শেষ ৯ এপ্রিল
  • ১৮ মার্চ ২০২৬
ট্রেন দুর্ঘটনায় বহু যাত্রী আহত, সর্বশেষ যা জানা যাচ্ছে
  • ১৮ মার্চ ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরি, কর্মস্থল ঢাকা, আবেদন শেষ ৩…
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence