জাবি ভিসির পদত্যাগের দাবিতে ধর্মঘটের ডাক

০১ অক্টোবর ২০১৯, ০১:৪৪ PM

© টিডিসি ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভিসির পদত্যাগ দাবিতে আজও কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। এসময় তাকে লাল কার্ডও দেখিয়েছেন আন্দোলনকারীরা।

এর আগে আজ মঙ্গলবারের মধ্যে ভিসিকে পদত্যাগের সময় বেঁধে দেন আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা। কিন্তু তিনি পদত্যাগ করেননি। ফলে আগামী দুইদিন বিশ্ববিদ্যালয়ে সর্বাত্মক ধর্মঘটের ডাক দিয়েছেন আন্দোলনকারীরা।

একই সঙ্গে তারা ভিসি অধ্যাপক ফারজানা ইসলামকে লাল কার্ডও প্রদর্শন করেন। ক্যাম্পাসে শহীদ মিনার চত্বরে লাল কার্ড দেখানো কর্মসূচির পর ধর্মঘট ডাকা হয়।

আন্দোলনকারীরা বলেন, এর আগেও যৌন নিপীড়নের একাধিক অভিযোগ থাকলেও কোন ব্যবস্থাই নেননি ভিসি। সাথে অনিয়ম-দুর্নীতির অভিযোগ তো আছেই। ভিসি পদত্যাগ করেননি। তাই কাল ও পরশু সর্বাত্মক ধর্মঘট পালন করা হবে।

তারা জানিয়েছেন, আন্দোলনের অংশ হিসেবে ঘেরাও করা হবে প্রশাসনিক ভবন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের কোন গাড়ি চলতে দেয়া হবে না।

রাজশাহীতে আওয়ামী লীগ কার্যালয়কে পাবলিক টয়লেট ঘোষণা
  • ০৫ মার্চ ২০২৬
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় এক প্রবাসী নিহত
  • ০৫ মার্চ ২০২৬
কিরণের মন্তব্যকে ‘ননসেন্স’ বললেন বাটলার
  • ০৫ মার্চ ২০২৬
প্রেমিকের সঙ্গে দেখা করতে এসে সংঘবদ্ধ ধর্ষণের শিকার তরুণী
  • ০৫ মার্চ ২০২৬
স্বাধীনতা পদক লক্ষ-কোটি দর্শকদের উৎসর্গ করলেন হানিফ সংকেত
  • ০৫ মার্চ ২০২৬
রাবিতে ন্যায়ভিত্তিক জ্বালানি রূপান্তর নিয়ে ক্যাবের কর্মশালা
  • ০৫ মার্চ ২০২৬