বাকৃবিতে যোগদান করলেন খোন্দকার নাসিরউদ্দিন

০১ অক্টোবর ২০১৯, ১২:৫৯ PM

© ফাইল ফটো

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সদ্য সাবেক উপাচার্য প্রফেসর খোন্দকার নাসিরউদ্দিন তার পূর্বের কর্মস্থল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে যোগদানের জন্য আবেদন করেছেন। মঙ্গলবার দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. শহিদুল ইসলাম।

প্রফেসর ড. শহিদুল ইসলাম ইসলাম বলেন, মঙ্গলবার সকালে প্রফেসর নাসিরউদ্দিন বায়োটেকনোলজি বিভাগে পুনঃরায় যোগদানের জন্য আবেদন করেছেন। তাঁর আবেদনপত্র ডিন অফিসে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে জানতে প্রফেসর নাসিরউদ্দিনের মুঠোফোনে কল দেয়া হলে তিনি রিসিভ করেননি।

উল্লেখ্য, শিক্ষার্থীদের দীর্ঘ ১২ দিনের আন্দোলনের পর গতকাল পদত্যাগ করেছেন বশেমুরবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিন। এর পরদিনই তিনি তার পূর্বের কর্মস্থলে যোগদানের জন্য আবেদন করলেন।

জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে এবার নাহিদ-আসিফদের দোষলেন সাদিক …
  • ০১ নভেম্বর ২০২৬
খুতবায় হাসিনাকে ‘স্বৈরাচার’ বলায় খতিবকে অব্যাহতি
  • ০১ নভেম্বর ২০২৬
সন্ধ্যার পর স্কুল-কলেজ শিক্ষার্থীদের রাস্তায় পেলেই গ্রেপ্তা…
  • ০১ নভেম্বর ২০২৬
টাকার বিনিময়ে আ. লীগ নেতাকর্মীদের আশ্রয় দিচ্ছে বিএনপির কিছু…
  • ০১ নভেম্বর ২০২৬
পুকুরে লংমার্চের বাস, নিহত ১
  • ৩১ অক্টোবর ২০২৬
‘হুজুর, ঐ এ প্লাস আপনাদের দিলাম, পানিতে গুলে খান’— নকলের অভ…
  • ৩১ অক্টোবর ২০২৬