রাবিতে নেগেটিভ মার্কস থাকছে না— এটাই সত্য

৩০ সেপ্টেম্বর ২০১৯, ০৭:১৮ PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৯ -২০ শিক্ষাবর্ষে (সম্মান) শ্রেণীতে ভর্তি পরীক্ষায় থাকবে না কোন নেগেটিভ মার্কস। সোমবার সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর লুৎফর রহমান।

এ বিষয়ে তিনি লুৎফর রহমান আরো বলেন, এবারের ভর্তি পরীক্ষায় লিখিত ও বহুনির্বাচনী পরীক্ষায় নেগেটিভ মাকর্স থাকবে না। এটাই চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। এ নিয়ে কোন গুজব তৈরি হয়নি।

ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী ইমন বলেন, নেগেটিভ মাকর্স থাকলে অনেকে সচেতন হয়ে উত্তর দেয়। কিন্তু এখন সেটা হয়ত করবে না। নিয়মটা এক অর্থে ভাল আবার মন্দও।

ভর্তি পরীক্ষায় নেগেটিভ মার্কস থাক না থাকা নিয়ে দিনব্যাপী আলোচনা চলছিল সামাজিক যোগাযোগমাধ্যমে। এই প্রেক্ষিতে বিষয়টি পরিষ্কার করলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর লুৎফর রহমান।

প্রসঙ্গত, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বষের্র (সম্মান) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২০ থেকে ২২ অক্টোবর। বহুনির্বাচনী প্রশ্ন (এমসিকিউ) ও লিখিত উভয় পদ্ধতিতে এবারের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে এবার নাহিদ-আসিফদের দোষলেন সাদিক …
  • ০১ নভেম্বর ২০২৬
খুতবায় হাসিনাকে ‘স্বৈরাচার’ বলায় খতিবকে অব্যাহতি
  • ০১ নভেম্বর ২০২৬
সন্ধ্যার পর স্কুল-কলেজ শিক্ষার্থীদের রাস্তায় পেলেই গ্রেপ্তা…
  • ০১ নভেম্বর ২০২৬
টাকার বিনিময়ে আ. লীগ নেতাকর্মীদের আশ্রয় দিচ্ছে বিএনপির কিছু…
  • ০১ নভেম্বর ২০২৬
পুকুরে লংমার্চের বাস, নিহত ১
  • ৩১ অক্টোবর ২০২৬
‘হুজুর, ঐ এ প্লাস আপনাদের দিলাম, পানিতে গুলে খান’— নকলের অভ…
  • ৩১ অক্টোবর ২০২৬