রাজশাহী বিশ্ববিদ্যালয়

চাকরিতে বিষয় কোডের দাবিতে ৪র্থ দিনেও শিক্ষার্থীদের বিক্ষোভ

৩০ সেপ্টেম্বর ২০১৯, ০৬:৪৮ PM

© টিডিসি ফটো

দীর্ঘদিন ধরে প্রক্রিয়াধীন থাকার পরও চাকরির নিয়োগে আইসিইর বিষয় কোড যুক্ত না করায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছে ইনফরমেশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ। এনিয়ে আন্দোলন গড়ালো ৪র্থ দিনে। সোমবার সকালে চতুর্থ বিজ্ঞান ভবনের সামনে এ কর্মসূচি শুরু করে তারা।

পরে একই দাবিতে বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাসের প্রধান সড়ক প্রদক্ষিণ শিক্ষার্থীরা। এসময় তারা ‘আইসিই কোড চাই’,‘কোড নাই যতদিন- লড়ে যাব ততদিন’ ইত্যাদি স্লোগান দিতে থাকে। মিছিল শেষে পুনরায় এম ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবনের সামনে অবস্থান নেয়।

শিক্ষার্থীদের দাবি ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগে নিদিষ্ট কোন বিষয় কোড নেই। যার ফলে পাবলিক সার্ভিস কমিশনসহ বিভিন্ন মন্ত্রণালয়ের অধিদপ্তরের চাকরী বিজ্ঞপ্তিতে আইসিটি বিষয়ের বিভিন্ন পদে আবেদন করা সুযোগ নেই। বিভাগের শিক্ষার্থীরা এসব চাকরী থেকে বঞ্চিত হতে হচ্ছে। যেখানে সিএসসি ও আইসিটি বিভাগে বিষয়ের নাম এবং সাবজেক্ট কোড থাকলেও নেই আইসিই বিভাগে। ফলে গ্রাজুয়েটরা যোগ্যতা থাকা স্বত্বেও করতে পারছেনা চাকরীতে আবেদন ।

এছাড়া রেডিও ইঞ্জিনিয়ারিং, টেলিকমিউনিকেশন পড়ার পরও বিসিএস ছাড়াও অন্যান্য বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান গুলোতেও আবেদন করতে পারছে বিভাগটির শিক্ষার্থীরা। বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি সিগন্যাল ক্রপসে আবেদনের যোগ্যতা থাকা সত্ত্বেও স্বীকৃতি না থাকায় তাতেও আবেদন করতে পারছেন না তারা।

সমস্যা সমাধানে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার জন্য উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করে শিক্ষার্থীরা। এসময় তিনটি দাবি উত্থাপন করা হয়। অনতিবিলম্বে ৪১তম বিশেষ বিসিএস বিজ্ঞপ্তির আগে পাবলিক সার্ভিস কমিশন আইসিই বিষয়ের বিষয় কোড অন্তর্ভুক্ত করা। ব্যাংকিং সেক্টরে আইটি অফিসার ও অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার পদে নিয়োগের ক্ষেত্রে সাবজেক্ট যুক্ত করা, সরকারী ও বেসরকারি সকল প্রতিষ্ঠান আইসিটি পদের নিয়োগে সিএসই, আইসিটি বিভাগের পাশাপাশি আইসিই বিষয়কেও অন্তর্ভুক্ত করা।

এনসিপিতে যোগ দিচ্ছেন ইসহাক সরকার
  • ১৯ এপ্রিল ২০২৬
ফেসবুকে মতপ্রকাশের জেরে তুলে নেওয়া রাষ্ট্রীয় ফ্যাসিবাদের পু…
  • ১৯ এপ্রিল ২০২৬
শেষ বৈঠকের ছবি দিয়ে আপ বাংলাদেশকে বিদায় জানালেন রাফে
  • ১৯ এপ্রিল ২০২৬
বাংলাদেশ ও চীনের মধ্যে কৃষি প্রযুক্তি, শিল্প উন্নয়ন ও দক্ষত…
  • ১৯ এপ্রিল ২০২৬
জ্বালানি তেলের দাম বাড়ানোয় জামায়াতের আমিরের ক্ষোভ
  • ১৮ এপ্রিল ২০২৬
হামে আক্রান্ত শিশুর মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে প্রধানমন্…
  • ১৮ এপ্রিল ২০২৬