উপাচার্যের পদত্যাগপত্র পেয়েছি: শিক্ষামন্ত্রী

৩০ সেপ্টেম্বর ২০১৯, ০৬:১২ PM

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) উপাচার্য প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিনের পদত্যাগ পত্র পাওয়ার কথা জানালেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শিক্ষামন্ত্রী বলেন, উপাচার্যের পদত্যাগপত্র আমরা পেয়েছি। এছাড়া বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) তদন্ত কমিটির একটি প্রতিবেদন জমা দেয়া হয়েছে। এ নিয়ে আলোচনা শেষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

আজ সোমবার বিশ্ববিদ্যালয় শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের একথা জানান তিনি।

দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবদুল্লাহ আল হাসান চৌধুরীর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন উপাচার্য। পরে তা শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির কাছে হস্তান্তর করা হয়। মন্ত্রণালয়ের একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

জানতে চাইলে শিক্ষা  উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী বলেন, আমরা তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করছি। তবে তিনি (খোন্দকার নাসির উদ্দিন) আর উপাচার্য থাকতে চান না।

এর আগে উপাচার্যবিরোধী শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে রোববার শিক্ষা মন্ত্রণালয়ে বশেমুরবিপ্রবি উপাচার্যের অপসারণের সুপারিশ করে তদন্ত প্রতিবেদন দেয় ইউজিসি। এরপর আজ সোমবার শিক্ষা মন্ত্রণালয়ে ডেকে পাঠানো হয় উপাচার্য প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিনকে। সেখানে তিনি পদত্যাগ পত্র জমা দেন।

রোববার রাতে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশই পুলিশের পাহারায় ক্যাম্পাস ছেড়ে গোপালগঞ্জ শহরের বাসায় উঠেন উপাচার্য প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিন। আজ দুপুর থেকে শিক্ষা মন্ত্রণালয়ে অবস্থান করছিলেন বলে জানান তিনি।

তথ্যমতে, বশেমুরবিপ্রবি উপাচার্যকে প্রত্যাহারের সুপারিশ করে রোববার ইউজিসি তদন্তের প্রতিবেদন জমা দেয় শিক্ষা মন্ত্রণালয়ে। ১১ পৃষ্ঠার প্রতিবেদনে উপাচার্যকে প্রত্যাহার করা ছাড়াও তার বিরুদ্ধে উঠা অনিয়ম ও দুর্নীতির বিষয়ে আইনি ব্যবস্থা নেয়ার সুপারিশ করেছে তদন্ত কমিটি। এছাড়া কমিটি উপাচার্যের অনিয়ম, অদক্ষতা, দায়িত্বহীনতা ও অদূরদর্শিতা দেখতে পেয়েছে।

গত ১৮ সেপ্টেম্বর থেকে স্বেরাচারী আচরণ ও দুর্নীতির অভিযোগে উপাচার্যের পদত্যাগ দাবি করে আন্দোলন করছে বশেমুরবিপ্রবি শিক্ষার্থীরা। আন্দোলনের প্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে ২৪ সেপ্টেম্বর ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করে ইউজিসি।

প্রসঙ্গত, জাতির জনকের নামে গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়টি শিক্ষা কাযর্ক্রম শুরু করে ২০১১ সালে। এখন ৩৪টি বিষয়ে মোট শিক্ষার্থী ১২ হাজারের মতো। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক খোন্দকার নাসিরউদ্দিন ২০১৫ সালে দ্বিতীয় উপাচার্য হিসেবে নিয়োগ পান। তিনি গোপালগঞ্জের বাসিন্দা হওয়ায় চলতি বছর দ্বিতীয় মেয়াদেও উপাচার্যের দায়িত্ব পেতে তাঁর বেগ পেতে হয়নি।

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় এক প্রবাসী নিহত
  • ০৫ মার্চ ২০২৬
কিরণের মন্তব্যকে ‘ননসেন্স’ বললেন বাটলার
  • ০৫ মার্চ ২০২৬
প্রেমিকের সঙ্গে দেখা করতে এসে সংঘবদ্ধ ধর্ষণের শিকার তরুণী
  • ০৫ মার্চ ২০২৬
স্বাধীনতা পদক লক্ষ-কোটি দর্শকদের উৎসর্গ করলেন হানিফ সংকেত
  • ০৫ মার্চ ২০২৬
রাবিতে ন্যায়ভিত্তিক জ্বালানি রূপান্তর নিয়ে ক্যাবের কর্মশালা
  • ০৫ মার্চ ২০২৬
প্রধানমন্ত্রীর বিদেশে যাওয়া-আসার সময় বিমানবন্দরে থাকবেন ম…
  • ০৫ মার্চ ২০২৬