শিক্ষা মন্ত্রণালয়ে অবস্থান করছেন বশেমুরবিপ্রবি উপাচার্য

৩০ সেপ্টেম্বর ২০১৯, ০২:২৬ PM

রোববার রাতে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশই ক্যাম্পাস ছেড়ে গেছেন বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) উপাচার্য প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিন। এদিকে আজ সোমবার দুপুর থেকে শিক্ষা মন্ত্রণালয়ে অবস্থান করছেন তিনি। 

দুপুরে গণমাধ্যমকে উপাচার্য প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। তবে কেন মন্ত্রণালয়ে থাকে ডাকা হয়েছে তার কারণ বলেননি তিনি।

তিনি জানান, ‘রোববার রাতে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে ক্যাম্পাস ছেড়ে শহরের বাসায় অবস্থান করি। এবং আজকে মন্ত্রণালয়ে আসার জন্য বলা হয়। তাই দুপুরে মন্ত্রণালয়ে আসি। এখনো সংশ্লিষ্টদের সঙ্গে আমার কোন আলোচনা হয়নি।’

কেন মন্ত্রণালয়ে আসতে বলা হয়েছে  এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমাকে সুনির্দিষ্ট কারণ বলা হয়নি। তবে গতকাল যে ইউজিসির প্রতিবেদন জমা দেয়া হয়েছে তা নিয়ে আলোচনা হতে পারে। এছাড়া বিকালে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ভিসিদের সঙ্গে শিক্ষামন্ত্রীর এক আলোচনা সভাও রয়েছে।

ইউজিসির সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা যায়, ১১ পৃষ্টার প্রতিবেদনে উপাচার্যকে প্রত্যাহার করা ছাড়াও তার বিরুদ্ধে উঠা অনিয়ম ও দুর্নীতির বিষয়ে আইনি ব্যবস্থা নেয়ার সুপারিশ করেছে তদন্ত কমিটি। এছাড়া কমিটি উপাচার্যের অনিয়ম, অদক্ষতা, দায়িত্বহীনতা ও অদূরদর্শিতা দেখতে পেয়েছে।

এদিকে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোয় চলমান অস্থিরতার মধ্যেই সব বিশ্ববিদ্যালয়ের ভিসিদেরকে ডেকেছেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি। আজ সোমবার বিকেলে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে তাদের সঙ্গে আলোচনা করবেন তিনি। একাধিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দ্যা ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এছাড়া বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশনের শিক্ষকদেরকেও ডাকা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভিসিদের আগে দুপুরে তাদের সঙ্গে আলোচনা করবেন শিক্ষামন্ত্রী।

উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর থেকে স্বেরাচারী আচরণ ও দুর্নীতির অভিযোগে উপাচার্যের পদত্যাগ দাবি করে আন্দোলন করছে বশেমুরবিপ্রবি শিক্ষার্থীরা। আন্দোলনের প্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে ২৪ সেপ্টেম্বর ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করে ইউজিসি।

চাকরির প্রলোভন দেখিয়ে ববি শিক্ষার্থীর থেকে টাকা আত্মসাৎ, পু…
  • ০১ নভেম্বর ২০২৬
চালকের আসনে ছেলে, সাবেক সিআইডি প্রধানের গাড়ির ধাক্কায় রিকশা…
  • ০১ নভেম্বর ২০২৬
ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার, এক মাসের কারাদণ্ড
  • ০১ নভেম্বর ২০২৬
জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে এবার নাহিদ-আসিফদের দোষলেন সাদিক …
  • ০১ নভেম্বর ২০২৬
খুতবায় হাসিনাকে ‘স্বৈরাচার’ বলায় খতিবকে অব্যাহতি
  • ০১ নভেম্বর ২০২৬
সন্ধ্যার পর স্কুল-কলেজ শিক্ষার্থীদের রাস্তায় পেলেই গ্রেপ্তা…
  • ০১ নভেম্বর ২০২৬