বিকেলে সব বিশ্ববিদ্যালয়ের ভিসিদের ডেকেছেন শিক্ষামন্ত্রী

৩০ সেপ্টেম্বর ২০১৯, ০২:০১ PM

© ফাইল ফটো

দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোয় চলমান অস্থিরতার মধ্যেই সব বিশ্ববিদ্যালয়ের ভিসিদেরকে ডেকেছেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি। আজ সোমবার বিকেলে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে তাদের সঙ্গে আলোচনা করবেন তিনি। একাধিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দ্যা ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এছাড়া বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের শিক্ষকদেরকেও ডাকা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভিসিদের আগে দুপুরে তাদের সঙ্গে আলোচনা করবেন শিক্ষামন্ত্রী।

পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সংগঠন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের সভাপতি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কামাল উদ্দিন আহাম্মদের মাধ্যমে মূলত ভিসিদেরকে ডাকা হয়েছে।

সূত্র জানিয়েছে, বিশ্ববিদ্যালয়গুলোয় শিক্ষক নিয়োগের অভিন্ন নীতিমালা নিয়ে সভায় আলোচনা হবে। এছাড়া বিশ্ববিদ্যালয়গুলোয় চলমান অস্থিরতা নিয়েও সভায় আলোচনা করা হবে। সেখানে ভিসিদেরকে নানান দিক নির্দেশনা দেবেন শিক্ষামন্ত্রী।

শিক্ষার্থীদের ৬ হাজার টাকা করে সহায়তা দেবে সরকার, পাবেন যারা
  • ১১ এপ্রিল ২০২৬
কনস্টেবল নিয়োগে আবেদন ১ লাখ ২৬ হাজার, এক পদের বিপরীতে ৪৭ প্…
  • ১১ এপ্রিল ২০২৬
হল্যান্ড স্কলারশিপ নিয়ে পড়ুন নেদারল্যান্ডসে, আবেদন স্নাতক-স…
  • ১১ এপ্রিল ২০২৬
শিক্ষায় যত টাকা লাগে দেবেন প্রধানমন্ত্রী, কিন্তু আমি নিতে প…
  • ১১ এপ্রিল ২০২৬
দলে পরিবর্তন না রাখার কারণ জানালেন প্রধান নির্বাচক
  • ১১ এপ্রিল ২০২৬
দেশে প্রথম ‘কৃষকের হাট’ উদ্বোধন
  • ১১ এপ্রিল ২০২৬
close