প্রশাসনের কাছে শিক্ষার্থীবান্ধব ১৫ দফা দাবি কুবি ছাত্রলীগের

৩০ সেপ্টেম্বর ২০১৯, ১২:৪২ AM
কুবি উপাচার্যের কাছে স্মারকলিপি দিচ্ছে ছাত্রলীগের নেতাকর্মীরা

কুবি উপাচার্যের কাছে স্মারকলিপি দিচ্ছে ছাত্রলীগের নেতাকর্মীরা © টিডিসি ফটো

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সাধারণ শিক্ষার্থীদের দীর্ঘদিনের ন্যায্য ও যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরীর নিকট ১৫ দফা দাবি উল্লেখ করে স্মারকলিপি দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। রবিবার উপাচার্য কার্যালয়ে কুবি শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ ও সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদ স্বাক্ষরিত এ স্মারকলিপি দেয়া হয়। 

এ সময় কুবি শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও আরও উপস্থিত ছিলেন কুবি শাখা ছাত্রলীগের সহ-সভাপতি শিমুল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সাধারণ সম্পাদক হানিফ ওয়াহিদ, ধীরেন্দ্রনাথ দত্ত হল শাখার সভাপতি শাহাদাত সৌরভ, সাধারণ সম্পাদক রাফিউল আলম দীপ্ত, কাজী নজরুল ইসলাম হল শাখার সভাপতি ইমরান প্রমুখ।

তাদের ১৫ দফা দাবিগুলো হলো-সন্ধ্যায় শহর থেকে বাসে করে ক্যাম্পাসে আসার সময় শিক্ষার্থীদের অসহনীয় ভোগান্তি লাগবে সান্ধ্যকালীন বাস বৃদ্ধি করা; আবাসিক হলগুলোতে নিম্নমানের খাবার পরিহার করে স্বাস্থ্যসম্মত খাবার নিশ্চিত করার লক্ষ্যে ভর্তুকি প্রদান করা; বিদ্যমান নিম্নমানের রাউটার এবং নিম্নগতির ইন্টারনেট পরিহারপুর্বক উচ্চমানের রাউটার এবং উচ্চগতি সম্পন্ন ইইন্টারনেট সংযোগ প্রতিস্থাপন করা, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দুঃখখ্যাত ফিটনেসবিহীন বিআরটিসি বাসগুলো অতিদ্রুত পরিহার করে ফিটনেস সম্পন্ন ও মানসম্মত বাস প্রদান করা; ড্রাইভার সংকট দূর করার লক্ষ্যে অতিদ্রুত ইউজিসি থেকে প্রয়োজনীয় সংখ্যক ড্রাইভার পদ অনুমোদন করে যথাযথ নিয়োগের মাধ্যমে ব্যবস্থা নেয়া; চলমান ভয়াবহ বাস সংকট দূরীকরণের লক্ষ্যে নতুন অনুমোদিত প্রকল্পের আওতাধীন ৫টি নতুন বাস দ্রুত সময়ের মধ্যে ক্রয় করা; আসন্ন সমাবর্তন ব্যাচভিত্তিক নির্ধারণ না করে রেজাল্টভিত্তিক নির্ধারণ করার পাশাপাশি অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের সাথে সামঞ্জস্য রেখে প্রস্তাবিত সমাবর্তন রেজিস্ট্রেশন ফি কমানো; আবাসিক হল ও একাডেমিক ভবনের ব্যাবহারের উপযোগী করে তোলার জন্য ব্যবস্থা গ্রহণ করা; আবাসিক হল এবং একাডেমিক ভবনের ব্যবহারের অনুপযোগী ওয়াশরুমগুলো ব্যবহার উপযোগী করে তোলার জন্য ব্যবস্থা গ্রহণ করা; শিক্ষক, কর্মকর্তা কর্মচারীদের পাশাপাশি সকল শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্য বিমার পদক্ষেপ নেয়া; নিম্নবিত্ত পরিবারের শিক্ষার্থীদের বিভিন্ন দুরারোগ্য ব্যাধির চিকিৎসা ব্যয় বহনের লক্ষ্যে ছাত্রকল্যাণ ফান্ড গঠন ও দ্রুত সময়ের মধ্যে কার্যকর করা; বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের চিকিৎসা সেবা পরিধি বৃদ্ধি করা এবং প্রয়োজনীয় ঔষধ নিশ্চিত করার লক্ষ্যে মেডিকেলের জন্য বরাদ্দ বৃদ্ধি করা; একাডেমিক ভবনগুলোতে ছাত্রীদের জন্য কমনরুম নিশ্চিত করা; কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনে ছাত্রীদের জন্য নামাজ রুমের ব্যবস্থা করা; শিক্ষার্থীদের ভয়াবহ আবাসন সংকট দূরীকরণের লক্ষ্যে দীর্ঘ চার বছর ধরে নির্মাণাধীন শেখ হাসিনা হল এবং শেখ মুজিবুর রহমান হলের সম্প্রসারিত অংশের কাজ আগামী দুইমাসের মধ্যে সম্পন্ন করা; ইঞ্জিনিয়ারিং অনুষদের শিক্ষার্থীদের ক্লাসরুম সংকট দূরীকরণের লক্ষ্যে সাড়ে তিন বছর ধরে নির্মাণাধীন ইঞ্জিনিয়ারিং অনুষদ ভবনের কাজ আগামী দুইমাসের মধ্যে সম্পন্ন করা; বিশুদ্ধ পানি নিশ্চিত করার লক্ষ্যে বঙ্গবন্ধু হল ও কাজী নজরুল ইসলাম হলে পানি বিশুদ্ধ করণ ফিল্টার স্থাপন করা। 

এ বিষয়ে কুবি শাখা ছাত্রলীগ সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদ বলেন, অতি শিগগির প্রশাসনের সাথে বসে পানির ব্যবস্থা, ওয়াশরুম এবং বাস সংকটের বিষয়টি নিয়ে কথা হবে। যেন এই সপ্তাহে এগুলোর সমাধান হয়। তাছাড়া অন্য দাবিগুলোও ধীরে ধীরে বাস্তবায়নের জন্য আমরা প্রচেষ্টা চালিয়ে যাবো।

জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে এবার নাহিদ-আসিফদের দোষলেন সাদিক …
  • ০১ নভেম্বর ২০২৬
খুতবায় হাসিনাকে ‘স্বৈরাচার’ বলায় খতিবকে অব্যাহতি
  • ০১ নভেম্বর ২০২৬
সন্ধ্যার পর স্কুল-কলেজ শিক্ষার্থীদের রাস্তায় পেলেই গ্রেপ্তা…
  • ০১ নভেম্বর ২০২৬
টাকার বিনিময়ে আ. লীগ নেতাকর্মীদের আশ্রয় দিচ্ছে বিএনপির কিছু…
  • ০১ নভেম্বর ২০২৬
পুকুরে লংমার্চের বাস, নিহত ১
  • ৩১ অক্টোবর ২০২৬
‘হুজুর, ঐ এ প্লাস আপনাদের দিলাম, পানিতে গুলে খান’— নকলের অভ…
  • ৩১ অক্টোবর ২০২৬