অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন চবির সাবেক অধ্যাপক মোহাম্মদ শাহ্

৩০ সেপ্টেম্বর ২০১৯, ১২:১৮ AM
অধ্যাপক ড. মোহাম্মদ শাহ্

অধ্যাপক ড. মোহাম্মদ শাহ্ © ফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ইতিহাস বিভাগের সাবেক অধ্যাপক ড. মোহাম্মদ শাহ্কে অবশেষে মৃত্যুর কাছে হান মানতে হলো। সড়ক দুর্ঘটনায় গুরুত্বর আহত হয়ে ৮ দিনের মাথায় মারা গেলেন তিনি। রবিবার রাত ১০টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

এর আগে গত ২২শে সেপ্টেম্বর চবি ক্যাম্পাস সংলগ্ন হাটহাজারী প্রধান সড়কে সিএনজি, বাসের বিপরীতমুখী সংঘর্ষে গুরুতর আহত হন তিনি। একই দুর্ঘটনায় সিএনজি ড্রাইভারসহ ৩ জন ঘটনাস্থলে মারা যায়। পরবর্তীতে অধ্যাপক ড. মোহাম্মদ শাহ্কে গুরুতর আহতাবস্থায় চট্টগ্রাম নগরীর জি.ই.সি মোড় সংলগ্ন মেডিকেল সেন্টার হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। জানা যায়, রবিবার সন্ধ্যা পর্যন্ত চট্টগ্রামেই চিকিৎসারত ছিলেন তিনি। এদিন রাতেই হেলিকপ্টার যোগে ইমার্জেন্সি ঢাকায় নেওয়া হয় অধ্যাপক ড. মোহাম্মদ শাহ্কে।

অধ্যাপক ড. মোহাম্মদ শাহ্ ফেনী জেলার এক উজ্জ্বল নক্ষত্রের নাম। তিনি ফেনীর সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের আহম্মদপুর গ্রামের হাকিম মৌলভী মজিবুল হকের জৈষ্ঠ পুত্র। ছাত্র জীবন থেকেই মোহাম্মদ শাহ প্রচন্ড মেধাবী ছিলেন। তিনি নবাবপুর আমিরাবাদ বিসি লাহা উচ্চ বিদ্যালয় থেকে মেট্রিকুলেশনে (এসএসসি) স্টেন্ড করে পাশ করেন। তৎকালীন বৃহত্তর নোয়াখালী’র মধ্যে একমাত্র তিনিই স্টেন্ড করেন এবং সম্মিলিত মেধা তালিকায় তিনি ৩য় হয়েছিলেন। এরপর চট্টগ্রাম কলেজে ছাত্র জীবন শুরু করেন। সেখান থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য মনোনীত হয়ে পড়াশোনা শেষে একই বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যুক্তরাজ্যে হতে সর্বোচ্চ ডিগ্রি পি.এইচ.ডি নেওয়ার সুযোগ করে দেন।

৮০’ দশকে বাংলাদেশে যে কয়জন ডক্টরেট ছিলেন তার মধ্যে অধ্যাপক ড. মোহাম্মদ শাহ্ একজন। এছাড়া তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রথম দিকের ডক্টরেট করা শিক্ষকদের মধ্যে অন্যতম। শিক্ষকতা জীবনে তিনি কবি আলাউল হলের প্রভোষ্ট, ইতিহাস বিভাগের চেয়ারম্যান, কলা অনুষদের ডীন, চট্টগ্রাম ভাটিয়ারীস্থ সেনাবাহিনী’র অফিসার ক্যাডেট একাডেমি তথা বাংলাদেশ মিলেটারি একাডেমির গেষ্ট অধ্যাপক হিসেবে বহু ক্যাডেট অফিসারের শিক্ষক হিসাবে শিক্ষা দান করেছিলেন। চাকরীর মেয়াদ পূর্ণতা সাপেক্ষে ২০১৭ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অবসরে যান তিনি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাশেই নিজের উপার্জনের অর্থে একখন্ড জমি ক্রয় করে স্ত্রী ও ছেলে-মেয়ে নিয়ে বসবাস করছেন এবং সর্বশেষ তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন অধ্যাপক হিসাবে কাজ করেন এবং মারা যাওয়ার আগ পর্যন্ত সেখানকার খণ্ডকালীন অধ্যাপকের দায়িত্বে ছিলেন।

চাকরির প্রলোভন দেখিয়ে ববি শিক্ষার্থীর থেকে টাকা আত্মসাৎ, পু…
  • ০১ নভেম্বর ২০২৬
চালকের আসনে ছেলে, সাবেক সিআইডি প্রধানের গাড়ির ধাক্কায় রিকশা…
  • ০১ নভেম্বর ২০২৬
ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার, এক মাসের কারাদণ্ড
  • ০১ নভেম্বর ২০২৬
জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে এবার নাহিদ-আসিফদের দোষলেন সাদিক …
  • ০১ নভেম্বর ২০২৬
খুতবায় হাসিনাকে ‘স্বৈরাচার’ বলায় খতিবকে অব্যাহতি
  • ০১ নভেম্বর ২০২৬
সন্ধ্যার পর স্কুল-কলেজ শিক্ষার্থীদের রাস্তায় পেলেই গ্রেপ্তা…
  • ০১ নভেম্বর ২০২৬