বৃক্ষরোপন করছে চবি ছাত্রলীগ © টিডিসি ফটো
বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের নির্দেশনা অনুসারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের উদ্যোগে প্রধানমন্ত্রীর ৭৩ তম জন্মদিন উদযাপনের অংশ হিসেবে দ্বিতীয় দিনে বৃক্ষরোপণ কর্মসূচী পালন করা হয়েছে। রবিবার বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে চারা রোপনণের মধ্য দিয়ে এই কর্মসূচি পালন করেন তারা।
এদিন শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু বিশ্ববিদ্যালয়ের জারুল তলায় দুইটি গাছ লাগিয়ে এই কর্মসূচীর সূচনা করেন। পরবর্তীতে নেতাকর্মীদের সাথে নিয়ে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার,লেডিস ঝুপড়ি, স্টেশন চত্বরে ৭৩টি বৃক্ষরোপণ করেন তারা।
এছাড়াও জন্মদিনের ১ম কর্মসূচি হিসেবে শনিবার সকালে শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের অংশগ্রহনে আনন্দ র্যালি ও বিকেলে মিলাদ মাহফিল করা হয়।