রাবি ভিসিকে ক্ষমা চাওয়ার দাবি সাদা দলের

২৯ সেপ্টেম্বর ২০১৯, ০৫:২৭ PM
অধ্যাপক এম আব্দুস সোবহান

অধ্যাপক এম আব্দুস সোবহান © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অখণ্ড ভারতের জয়ধ্বনি দেয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশী জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শিক্ষক গ্রুপ সাদা দল । সাদা দলের ভারপ্রাপ্ত আহবায়ক অধ্যাপক ড. মোহা. এনামুল হক স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয় এ ধৃষ্টতা রাষ্ট্রদ্রোহিতার শামিল। এর মধ্যে দিয়ে তিনি তার পদের চরম অবমাননা ঘটিয়েছেন এবং ঐ পদে থাকার নৈতিক অধিকার হারিয়েছেন । সুতরাং অবিলেম্ব তাকে জাতির সামনে ক্ষমা চাওয়ার দাবি জানাই এবং সেইসাথে আইনের আওতায় এনে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের জন্য তার যথাযথ শাস্তির দাবি জানাচ্ছি ।

আমরা অবাক হয়ে লক্ষ্য করছি একজন বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক একজন উপাচার্য কিভাবে আধিপত্যবাদী আরেকটি দেশের জন্য জয়ধ্বনি দিতে পারে! এটা এদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য চরম অবমাননাকর।

এর মাধ্যমে প্রমাণিত হয় তিনি বাংলাদেশের স্বতন্ত্র অস্তিত্ব এবং রাষ্ট্রীয় সত্বা বিরোধী ব্রাহ্মণ্যবাদী ষড়যন্ত্রকারীদের সাথে মিলে দেশবিরোধী চক্রান্তে লিপ্ত হয়েছেন।

অখণ্ড ভারতের শ্লোগান দিয়ে তিনি দীর্ঘদিন ধরে চলে আসা সাম্রাজ্যবাদী শক্তির গোলাম হিসেবে উপস্থাপন করেছেন। তিনি ক্ষমা না চাইলে রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিবার তার বিরুদ্ধে আন্দোলনে নামতে বাধ্য হবে।

ট্যাগ: রাবি
পরিবারতন্ত্রের রাজনীতি বন্ধ করতে আমিরের সেক্রিফাইস স্মরণীয় …
  • ২০ এপ্রিল ২০২৬
একসঙ্গে বিষপান করল যুগল, প্রেমিকার মৃত্যু, হাসপাতালে প্রেমিক
  • ২০ এপ্রিল ২০২৬
সড়ক অবরোধ, ছাত্র-শিক্ষক অনশনসহ কয়েকদিনে যেসব ঘটনা ঘটলো বরিশ…
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপির সদস্য হলেন ইবির বৈছাআ'র আহবায়ক সুইট
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপিতে যে পদ পেলেন জুনায়েদ-রাফে সালমানরা
  • ২০ এপ্রিল ২০২৬
শেকৃবিতে নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের কমিটি ঘোষণা
  • ২০ এপ্রিল ২০২৬