© টিডিসি ফটো
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩ তম জন্মদিন উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগ এতিমদের মাঝে খাবার বিতরণ করেছে। শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তি শাহ মুনিরিয়া মঈনিয়া এতিমখানায় শিশুদের মাঝে খাবার বিতরণ করেন তারা।
ছাত্রলীগ নেতা প্রদীপ চক্রবর্তী দুর্জয়ের নেতৃত্বে প্রধানমন্ত্রীর সুস্থতা এবং দীর্ঘায়ু কামনায় এ কর্মসূচি পালন করেন তারা। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। শত প্রতিবন্ধকতা পেরিয়ে জননেত্রী শেখ হাসিনা ৭৩ বছর বয়সেও অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন দেশের জন্য। বাংলাদেশকে বিশ্বের বুকে তুলে ধরা নেত্রীর দীর্ঘায়ু কামনা করি আমরা।

এসময় আরও উপস্থিত ছিলেন ছাত্রলীগ কর্মী-রুমেল হুসাইন,সৈয়দ আমিম হুসেন,এমাদ উদ্দিন,রায়হান,শেখ শামিম আজম,মেহেদী হাসান হৃদয় ও তোফায়েল আহমেদ প্রমুখ।