চবিতে ‘অ্যাডভোকেট তপন বিহারী নাগ’ ট্রাষ্ট ফান্ড চালু

২৮ সেপ্টেম্বর ২০১৯, ০৭:১৯ PM

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইন বিভাগে ‘অ্যাডভোকেট তপন বিহারী নাগ’ ট্রাষ্ট ফান্ড চালু করা হয়েছে। ফান্ডের জন্য কুমিল্লা বার এসোসিয়েশনের সিনিয়র আইনজীবী তপন বিহারী নাগ ১০ লক্ষ টাকা ২৬ সেপ্টেম্বর বেলা ১১ টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ড. শিরীণ আখতার-এর কাছে হস্তান্তর করেন।

এসময় চবি বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ সফিউল আলম, জীব বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. মাহবুবুর রহমান, আইন বিভাগের সভাপতি প্রফেসর ড. সাজেদা আক্তার ও প্রফেসর মো. জাকির হোসেন এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) জনাব কে এম নুর আহমেদ উপস্থিত ছিলেন।

অধ্যাপক ড. শিরীণ আখতার তার সংক্ষিপ্ত বক্তব্যে চবি আইন বিভাগের শিক্ষার্থীদের জন্য এই ট্রাষ্ট ফান্ড চালুর উদ্যোগ নেয়ায় এডভোকেট তপন বিহারী নাগকে অভিনন্দন জানান। তিনি বলেন, এডভোকেট তপন বিহারী নাগ-এর এ উদ্যোগ একদিকে আমাদের শিক্ষার্থীদের যেমন পড়ালেখায় অধিকতর উৎসাহী করবে, তেমনি দেশের ধণাঢ্য ব্যক্তিবর্গকে এ ধরণের উৎসাহমূলক কর্মকান্ডে এগিয়ে আসতে উৎসাহ যোগাবে।

বিভিন্ন বেসরকারী প্রতিষ্ঠান ও ব্যক্তিগত পর্যায়ে এধরনের উদ্যোগ শিক্ষার্থীদের শিক্ষায় প্রনোদনা যোগাতে অগ্রণী ভূমিকা রাখবে বলে মনে করেন করেন।

প্রসঙ্গত, চবি আইন বিভাগের এলএল.বি (সম্মান) ফাইনাল পারীক্ষায় প্রতিবছর সর্বোচ্চ নম্বরধারী ১০ জন শিক্ষার্থী এই বৃত্তির অর্থ লাভ করবে।

সাউথইস্ট ইউনিভার্সিটিতে দুই দিনব্যাপী আন্তর্জাতিক আইইইই কনফ…
  • ০১ নভেম্বর ২০২৬
ঢাকাসহ দেশের যেসব অঞ্চলে বৃষ্টির আভাস দিল আবহাওয়া অধিদপ্তর
  • ০১ নভেম্বর ২০২৬
থানা হাজতে বসে এইচএসসি পাসের খবর পেলেন শাহরিয়ার
  • ০১ নভেম্বর ২০২৬
এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু আজ, করবেন যেভাবে
  • ০১ নভেম্বর ২০২৬
গণভোটের রায় না মানলে ১১ দলের সাত দফা এক দফায় রূপ নেবে: ডা. …
  • ০১ নভেম্বর ২০২৬
সাত শিক্ষক মিলেও পাস করাতে পারেননি ৩ শিক্ষার্থীকে
  • ০১ নভেম্বর ২০২৬