বই কিনতে জাহাজ কোম্পানির সঙ্গে চুক্তি, আগেই ব্যয় ২ কোটি

২৮ সেপ্টেম্বর ২০১৯, ০৭:০১ PM

বই কেনার জন্য খুলনা শিপইয়ার্ডকে অগ্রীম দুই কোটি টাকা দিয়েছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি)। ২০১৮ সালের মাঝামাঝি সময়ে এই টাকা প্রদান করা হয় বলে জানিয়েছেন তৎকালীন প্রকল্প পরিচালক মো. আব্দুল কুদ্দুস মিয়া।

তাঁর সাক্ষরিত চেকটিতে দেখা যায়, খুলনা শিপইয়ার্ডকে বই কেনার জন্য অগ্রীম এই টাকা প্রদান করা হয়েছে। জাহাজ কেনার প্রতিষ্ঠানকে কেনো বই কেনার দায়িত্ব দেয়া হলো এমন প্রশ্নের জবাবে কুদ্দুস মিয়া জানান, ‘সরকারি যেকোন প্রতিষ্ঠানের সাথে এমন চুক্তি করা যায়। খুলনা শিপইয়ার্ড সরকারি প্রতিষ্ঠান হওয়ায় আমরা তাদের সাথে চুক্তিটি করেছিলাম।’

তবে বিশ্ববিদ্যালয় চুক্তি করলেও শিক্ষা মন্ত্রণালয়ের আপত্তির কারণে পরবর্তীতে চুক্তিটি বাতিল করা হয় বলে জানিয়েছেন কুদ্দুস মিয়া। এছাড়া তারা খুলনা শিপইয়ার্ডকে টাকা ফেরত দিতে বলেছেন বলেও জানান তিনি। তবে খুলনা শিপইয়ার্ড এখনো টাকা ফেরত দেয়নি। পণ্য বুঝে পাওয়ার আগেই সম্পূর্ণ টাকা অগ্রিম দেয়ার নিয়ম আছে কিনা এমব প্রশ্নের জবাবে কুদ্দুস মিয়া বলেন, ‘ডিপিএম (ডাইরেক্ট পারসেস মেথোডস) প্রক্রিয়ায় এভাবে অগ্রীম টাকা দেয়া যায়।’

তবে ভিন্ন কথা জানান, হিসাব দপ্তরের সহকারী পরিচালক মো. মশিকুর রহমান। তিনি জানান, ‘এভাবে অগ্রীম টাকা দেয়ার কোনো নিয়ম নেই। কিন্তু উপাচার্য সহ প্রকল্প পরিচালকের নির্দেশ থাকায় আমরা খুলনা শিপইয়ার্ডকে বই কেনার জন্য অগ্রীম দুই কোটি টাকা প্রদান করি।’

ইস্যুকৃত চেক

 

এদিকে শিক্ষার্থীদের সাথে এ বিষয়ে কথা বললে তারা জানান, ‘লাইব্রেরিতে আমাদের কোনো বিভাগেরই পর্যাপ্ত বই নেই অথচ কোটি কোটি টাকা এভাবে দুর্নীতির মাধ্যমে ব্যয় করা হচ্ছে।’

উল্লেখ্য, গত ১৯ সেপ্টেম্বর থেকে বিভিন্ন দুর্নীতির অভিযোগ সহ উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলন করছে বশেমুরবিপ্রবি শিক্ষাথীরা।

চাকরির প্রলোভন দেখিয়ে ববি শিক্ষার্থীর  থেকে টাকা আত্মসাৎ, প…
  • ০১ নভেম্বর ২০২৬
চালকের আসনে ছেলে, সাবেক সিআইডি প্রধানের গাড়ির ধাক্কায় রিকশা…
  • ০১ নভেম্বর ২০২৬
ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার, এক মাসের কারাদণ্ড
  • ০১ নভেম্বর ২০২৬
জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে এবার নাহিদ-আসিফদের দোষলেন সাদিক …
  • ০১ নভেম্বর ২০২৬
খুতবায় হাসিনাকে ‘স্বৈরাচার’ বলায় খতিবকে অব্যাহতি
  • ০১ নভেম্বর ২০২৬
সন্ধ্যার পর স্কুল-কলেজ শিক্ষার্থীদের রাস্তায় পেলেই গ্রেপ্তা…
  • ০১ নভেম্বর ২০২৬