জাতীয় বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটদের মাল্টি স্কিলড হতে হবে: শিক্ষা উপমন্ত্রী

২৮ সেপ্টেম্বর ২০১৯, ০৬:৪৯ PM

© টিডিসি ফটো

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, দেশে প্রতিবছর যে বিপুল সংখ্যক গ্র্যাজুয়েট বের হচ্ছে তার সিংহ ভাগই জাতীয় বিশ্ববিদ্যালয়ের। এসব গ্র্যাজুয়েটদের মাল্টি স্কিলড হতে হবে। উন্মুক্ত বিশ্বে টিকে থাকতে হলে মাল্টি স্কিলড হওয়া ছাড়া কোন বিকল্প নেই। শনিবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে মডেল কলেজ প্রকল্পের অধীন নির্বাচিত ৮টি প্রাক মডেল কলেজকে প্রযুক্তি সহায়তা, পুস্তক ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষা উপমন্ত্রী, একটা সময় জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনেক সমস্যা ছিল। বর্তমানে সেটির আমূল পরিবর্তন হয়েছে। আজকে যে মডেল কলেজ প্রকল্পের আওতায় ৮টি কলেজকে স্বীকৃতি দেয়া হয়েছে। এটি মেধার স্বীকৃতি বলে মনে করি।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশিদ বলেন, শিক্ষার গুণ ও মান নিশ্চিতকরণের লক্ষ্যেই মডেল কলেজ প্রকল্প হাতে নেয়া হয়েছে। এই মডেল কলেজ প্রকল্প জাতীয় ক্ষেত্রে শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি বলেন, সরকারি কলেজগুলোর চেয়ে বেসরকারি কলেজ নানা দিক থেকে পিছিয়ে আছে। তাই প্রাথমিকভাবে বেসরকারি কলেজগুলোকেই মডেল কলেজ প্রকল্পের আওতায় নিয়ে আসা হয়েছে। এরফলে অন্যান্য কলেজগুলো এসব কলেজের বৈশিষ্ট্যগুলোকে অনুসরণ করবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব সোহরাব হোসাইন। স্বাগত বক্তব্য দেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মশিউর রহমান। উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন।

অনুষ্ঠানে ৮টি বেসরকারি কলেজের অধ্যক্ষের হাতে প্রাক-মডেল কলেজের সনদ ও ৮২ জন শিক্ষার্থীকে বৃত্তির আর্থিক অনুদান তুলে দেয়া হয়। ৮টি কলেজ হচ্ছে-ঢাকা কমার্স কলেজ, লালমাটিয়া মহিলা কলেজ, সিদ্ধেশরী গার্লস কলেজ, লালমনিরহাটের উত্তরবাংলা কলেজ, কুষ্টিয়ার দৌলাতপুর কলেজ, টাঙ্গাইলের সখিপুর রেসিডেনশিয়াল মহিলা কলেজ, কিশোরগঞ্জের রফিকুল ইসলাম মহিলা কলেজ এবং বগুড়ার সৈয়দ আহম্মদ কলেজ। 

 

সাউথইস্ট ইউনিভার্সিটিতে দুই দিনব্যাপী আন্তর্জাতিক আইইইই কনফ…
  • ০১ নভেম্বর ২০২৬
ঢাকাসহ দেশের যেসব অঞ্চলে বৃষ্টির আভাস দিল আবহাওয়া অধিদপ্তর
  • ০১ নভেম্বর ২০২৬
থানা হাজতে বসে এইচএসসি পাসের খবর পেলেন শাহরিয়ার
  • ০১ নভেম্বর ২০২৬
এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু আজ, করবেন যেভাবে
  • ০১ নভেম্বর ২০২৬
গণভোটের রায় না মানলে ১১ দলের সাত দফা এক দফায় রূপ নেবে: ডা. …
  • ০১ নভেম্বর ২০২৬
সাত শিক্ষক মিলেও পাস করাতে পারেননি ৩ শিক্ষার্থীকে
  • ০১ নভেম্বর ২০২৬