প্রধানমন্ত্রীর জন্মদিনে হলে তালা দিয়ে শিক্ষার্থীদের মিছিলে নিল ছাত্রলীগ

২৮ সেপ্টেম্বর ২০১৯, ০৪:৩৪ PM
তালাবদ্ধ কুবির নজরুল হল

তালাবদ্ধ কুবির নজরুল হল © টিডিসি ফটো

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উপলক্ষ্যে আবাসিক হলে তালা দিয়ে শিক্ষার্থীদের মিছিলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কাজী নজরুল ইসলাম হল ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। আজ শনিবার দুপুর আড়াইটায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে কাজী নজরুল ইসলাম হল থেকে মিছিল বের করার প্রস্তুতি নেয় শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা। এসময় বেশ কয়েকজন শিক্ষার্থী হলের ভেতরে থাকলেও হল ছাত্রলীগের সভাপতি ইমরান হোসেনের উপস্থিতিতে গেইটে তালা দিয়ে দেয় ঐ হলের নেতা-কর্মীরা। এসময় গেইটে দায়িত্বরত সিকিউরিটি গার্ড মো. জাহাঙ্গীরকে মিছিল শেষ করে আসা পর্যন্ত হলের গেইট বন্ধ রাখার নির্দেশ দেয় তারা।

নাম প্রকাশ না করার শর্তে হলের সিনিয়র এক শিক্ষার্থী জানান, ‘পরীক্ষা এবং ব্যক্তিগত কাজের কারণে মিছিলে যেতে পারিনি। দুপুরে খাবার খেতে যেতে চাইলে নিচে গিয়ে দেখি হলের গেইটে তালা। এভাবে হল প্রশাসনের কোন নির্দেশনা ছাড়া জোরপূর্বক তালা দেয়াটা দু:খজনক।’

তবে অভিযোগ অস্বীকার করে নজরুল হল ছাত্রলীগের সভাপতি ইমরান হোসেন বলেন, ‘আমি ছিলাম না, আগে চলে গেছি। মনে হয় জুনিয়র পোলাপাইনে দুষ্টুমি করে তালা দিয়েছে। আমি জানি না এটা।’

শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ বলেন, ‘বিষয়টি শুনেই সাথে সাথে তালা খুলে দিতে বলেছি। তালা দেয়ার কোন নিয়ম নেই। হলের সব শিক্ষার্থী তো আর ছাত্রলীগের রাজনীতি করে না।’

নজরুল হলের প্রাধ্যক্ষ মো: এমদাদুল হক জানান, আমি বিষয়টি জানি না। বিষয়টা আমি দেখছি।

ট্যাগ: কুবি
হৃদরোগে নিভে গেল ঢামেক ছাত্র রোকনের জীবনপ্রদীপ
  • ১২ এপ্রিল ২০২৬
'ফিলিপনগরের হামলা প্রমাণ করে বিএনপি ইন্টেরিম ২.০ হিসেবে দেশ…
  • ১২ এপ্রিল ২০২৬
চাপের মুখে হতাশ না হতে মেডিকেল শিক্ষার্থীদের কাউন্সেলিংয়ের …
  • ১২ এপ্রিল ২০২৬
ভাল ডাক্তার তৈরিতে বেসরকারি মেডিকেল সবচেয়ে বড় ভূমিকা পালন ক…
  • ১২ এপ্রিল ২০২৬
মব-সহিংসতার মাধ্যমে মাজার ভাঙচুর ও হত্যার ঘটনায় এনসিপি'র নি…
  • ১২ এপ্রিল ২০২৬
কম্বলে মোড়ানো মাথাবিহীন এক নারীর মরদেহ উদ্ধার
  • ১১ এপ্রিল ২০২৬
close