ছাত্রীর শ্লীলতাহানি: রাবিতে হল প্রাধ্যক্ষ বিথীকা বণিককে অব্যাহতি

২৭ সেপ্টেম্বর ২০১৯, ০৭:৫৫ PM
রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা হলের প্রাধ্যক্ষ ড.বিথীকা বণিককে অব্যহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নতুন প্রাধ্যক্ষ হিসেবে মার্কেটিং বিভাগের আঞ্জুমান আরাকে নিয়োগ দেয়া হয়েছে।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক অফিস আদেশে থেকে বিষয়টি জানা গেছে। ওই আদেশে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের স্বার্থে সংস্কৃত বিভাগের অধ্যাপক বিথীকা বণিককে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলের প্রাধ্যক্ষের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলো। এই আদেশ ২৭ সেপ্টেম্বর (আজ) থেকে কার্যকর হবে।

উল্লেখ্য গত মঙ্গলবার রাতে অধ্যাপক বিথীকার বাসায় বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের এক শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ ওঠে। এই ঘটনায় ওই ছাত্রী বিথীকার বিরুদ্ধে মতিহার থানায় মামলা করলে পুলিশ তাকে গ্রেফতার করে। এরপর অধ্যাপক বিথীকার পদত্যাগ এবং ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে আন্দোলন শুরু করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

ট্যাগ: রাবি
সড়ক অবরোধ, ছাত্র-শিক্ষক অনশনসহ কয়েকদিনে যেসব ঘটনা ঘটলো বরিশ…
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপির সদস্য হলেন ইবির বৈছাআ'র আহবায়ক সুইট
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপিতে যে পদ পেলেন জুনায়েদ-রাফে সালমানরা
  • ২০ এপ্রিল ২০২৬
শেকৃবিতে নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের কমিটি ঘোষণা
  • ২০ এপ্রিল ২০২৬
‘সুরভি স্কুল’ পরিদর্শন করলেন মার্কিন বিশেষ দূত, শিশু কল্যাণ…
  • ২০ এপ্রিল ২০২৬
‘সংসদের কেনাকাটায় হরিলুট’ সংবাদ আমলে নিয়ে গঠন হচ্ছে তদন্ত ক…
  • ২০ এপ্রিল ২০২৬