চবি ছাত্র ইউনিয়নের নেতৃত্বে গৌরচাঁদ-আশরাফী

২৭ সেপ্টেম্বর ২০১৯, ০৬:২০ PM
 গৌরচাঁদ ও আশরাফী

গৌরচাঁদ ও আশরাফী © টিডিসি ফটো

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) সংসদের ৩১ তম সম্মেলনের দ্বিতীয় দিন কাউন্সিল অধিবেশনে গৌরচাঁদ ঠাকুর অপুকে সভাপতি,আশরাফী নিতুকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি অডিটোরিয়ামে সকাল ১১ টায় কাউন্সিল অধিবেশন শুরু হয়। এতে চবি ছাত্র ইউনিয়নের সভাপতি ধীষণ প্রদীপ চাকমার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গৌরচাঁদ ঠাকুরের সঞ্চালনায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সভাপতি মেহেদী হাসান নোবেল,ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি ফয়েজউল্লাহ ও কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি অভিজিৎ বড়ুয়া।

কাউন্সিলে বিগত কমিটির সাফল্য-ব্যর্থতার বিস্তারিত মূল্যায়ন করা হয়। অধিবেশনের শেষ পর্যায়ে আলোচনা,পর্যালোচনার মাধ্যমে গণতান্ত্রিকভাবে গৌরচাঁদ ঠাকুর অপুকে সভাপতি,আশরাফী নিতুকে সাধারণ সম্পাদক এবং প্রত্যয় নাফাককে সাংগঠনিক সম্পাদক করে ২৫ সদস্যের পূর্নাঙ্গ কমিটি নির্বাচিত করা হয়। নবনির্বাচিত কমিটিকে শপথবাক্য পাঠ করান ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি মেহেদী হাসান নোবেল।

এর আগে গতকাল বৃহস্পতিবার "পূর্নাঙ্গ আবাসন-পরিবহন সুবিধা ও গবেষণাবান্ধব মুক্তবুদ্ধি চর্চার গণতান্ত্রিক ক্যাম্পাস চাই" এই স্লোগানকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের জারুলতলায় ৩১ তম সম্মেলনের প্রথম অধিবেশন শুরু হয়। সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এর সাবেক সভাপতি ও স্বৈরাচারবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক সরদার রুহিন হোসেন প্রিন্স।

ট্যাগ: চবি
গাজীপুরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
  • ১৭ এপ্রিল ২০২৬
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
  • ১৭ এপ্রিল ২০২৬
‘হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত’, যুদ্ধবিরতি চলবে কতদিন—জা…
  • ১৭ এপ্রিল ২০২৬
জ্বালানি তেলের দামে ব্যাপক দরপতন
  • ১৭ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালি সম্পূর্ণ খুলে দেওয়ার ঘোষণা ইরানের
  • ১৭ এপ্রিল ২০২৬
পুকুরে ঝাঁপ দিয়েও রক্ষা হলো না বৃদ্ধের
  • ১৭ এপ্রিল ২০২৬