বশেমুরবিপ্রবি উপাচার্যের কুশপুত্তলিকা দাহ করেছে ইবি শিক্ষার্থীরা

২১ সেপ্টেম্বর ২০১৯, ০৮:৩৯ PM

© টিডিসি ফটো

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর বহিরাগত সন্ত্রাসীদের হামালার প্রতিবাদে বশেমুরবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. খোন্দকার নাসির উদ্দিনের কুশপুত্তলিকা দাহ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাধারণ শিক্ষার্থীরা।

বশেমুরবিপ্রবি শিক্ষার্থীদের চলমান আন্দোলনের সঙ্গে একাত্বতা ঘোষণা করে শানিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের মৃত্যুঞ্জয়ী মুজিবের পাদদেশে কুশপুত্তলিকা দাহ, মৌন মিছিল ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচী পালন করেন তারা।

কর্মসূচীতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এসময় শিক্ষার্থীরা অনতিবিলম্বে বশেমুরবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. খোন্দকার নাসির উদ্দিনের পদত্যাগ ও শিক্ষার্থীদের উপর ন্যক্কারজনক এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

ফেনীর শহীদ হারুনের পরিবারকে বাড়ি উপহার দিলেন প্রধানমন্ত্রী
  • ১২ এপ্রিল ২০২৬
‘বিএনপির সঙ্গে অলিখিত চুক্তিতে দাগি আসামিরা জামিন পাচ্ছে’
  • ১২ এপ্রিল ২০২৬
ডিআইইউ ও দেশ ভগত ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
  • ১২ এপ্রিল ২০২৬
জ্বালানি অপচয় রোধে ঢাবিতে সচেতনতামূলক ক্যাম্পেইন
  • ১২ এপ্রিল ২০২৬
অভিজ্ঞতার বাধা ডিঙিয়ে অধ্যাপক হচ্ছেন বিএনপির স্বাস্থ্য সম্প…
  • ১২ এপ্রিল ২০২৬
সাবরেজিস্ট্রি অফিসে দুর্নীতি-ঘুষের দৌরাত্ম্য, ভুক্তভোগীদের …
  • ১২ এপ্রিল ২০২৬