ইবিতে ‘ক্লিন ক্যাম্পাস মুভমেন্ট’ শুরু

২০ আগস্ট ২০১৯, ০৪:৫৯ PM

© টিডিসি ফটো

ক্যাম্পাসকে পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘ক্লিন ক্যাম্পাস মুভমেন্ট’ শুরু হয়েছে। ক্যাম্পাস পরিষ্কার-পরিচচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধে এডিস মশা নির্মূল অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার (২০ আগস্ট) এ কর্মসূচী শুরু হয়।

বিশ্ববিদ্যালয়ের এষ্টেট অফিসের আয়োজনে সকাল ১১টায় দেশরত্ন শেখ হাসিনা আবাসিক হলের সামনে কর্মসূচীর উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী। এরপর ক্যাম্পাসের বিভিন্ন স্থানে জন্মানো আগাছা পরিষ্কার ও মশক নিধনে স্প্রে প্রয়োগ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আলমগীর হোসাইন ভুঁইয়া, পরিবহন প্রশাসক অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলাম, সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মাহবুবর রহমান প্রমুখ।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী বলেন, ‘আমাদের ক্যাম্পাসে এখনো ডেঙ্গুর কোনো প্রভাব দেখা যায়নি। তারপরও আগে থেকেই ক্যাম্পাসকে পরি”ছন্ন রাখার লক্ষ্যে ক্লিন ক্যাম্পাস মুভমেন্ট ঘোষণা করা হয়েছে। শিক্ষার্থীরা যদি এই কর্মসূচীতে সহযোগিতা করে তাহলে ক্যাম্পাস পরি”ছন্ন হতে সময় লাগবে না।’

ইসরায়েলে সরাসরি সামরিক অভিযানের হুঁশিয়ারি দিলেন এরদোয়ান
  • ১২ এপ্রিল ২০২৬
জানালা দিয়ে বাবা দেখেন, সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছিল সন্তানের…
  • ১২ এপ্রিল ২০২৬
গুচ্ছের ‘এ’ ইউনিটের ফল কবে, যা বলছে কর্তৃপক্ষ
  • ১২ এপ্রিল ২০২৬
কবে প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা? জানাল ইসি
  • ১২ এপ্রিল ২০২৬
ঢাবিতে পানি-বিদ্যুতের অপচয় রোধে ছাত্রদলের সচেতনতামূলক কর্মস…
  • ১২ এপ্রিল ২০২৬
ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ব্যর্থ—এখন কী হবে?
  • ১২ এপ্রিল ২০২৬