ক্লাসরুম সংকট নিয়েই খুলনা বিশ্ববিদ্যালয়ে আরও ১৬ ডিসিপ্লিন চালুর পরিকল্পনা

০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৩ PM
ক্লাসরুম সংকট নিয়েই খুলনা বিশ্ববিদ্যালয়ে আরও ১৬ ডিসিপ্লিন চালুর পরিকল্পনা

ক্লাসরুম সংকট নিয়েই খুলনা বিশ্ববিদ্যালয়ে আরও ১৬ ডিসিপ্লিন চালুর পরিকল্পনা © সংগৃহীত

খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) বিদ্যমান শ্রেণিকক্ষ সংকটের মধ্যেই দীর্ঘমেয়াদে আরও ১৬টি ডিসিপ্লিন চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বর্তমানে খুবির ২৯টি ডিসিপ্লিনে ৯৮টি শ্রেণিকক্ষ রয়েছে। এরই মধ্যে অধিকাংশ ডিসিপ্লিনকে দুই থেকে তিনটি শ্রেণিকক্ষের মাধ্যমে একাধিক বর্ষ, সেমিস্টার ও ব্যাচের পাঠদান কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে। ফলে নিয়মিত ক্লাসের পাশাপাশি পরীক্ষা ও অন্যান্য একাডেমিক কার্যক্রম পরিচালনায় চাপ তৈরি হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হ্যান্ডবুকের তথ্য অনুযায়ী, মানব সম্পদ ব্যবস্থাপনা (HRM) ডিসিপ্লিনে রয়েছে মাত্র একটি শ্রেণিকক্ষ। এগ্রোটেকনোলজি (AT), এডুকেশন, এনভায়রনমেন্টাল সায়েন্স (ES), ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি, হিস্ট্রি অ্যান্ড সিভিলাইজেশন (HC), স্কাল্পচার এবং সয়েল, ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্ট (SWE) ডিসিপ্লিনে রয়েছে দুটি করে শ্রেণিকক্ষ।

রসায়ন, ডেভেলপমেন্ট স্টাডিজ (DS), ইংরেজি, ফিশারিজ অ্যান্ড মেরিন রিসোর্স টেকনোলজি (FMRT), আইন, গণযোগাযোগ ও সাংবাদিকতা (MCJ), ফার্মেসি, পদার্থবিজ্ঞান, প্রিন্টমেকিং ও সমাজবিজ্ঞান ডিসিপ্লিনে রয়েছে তিনটি করে শ্রেণিকক্ষ।

বাংলা, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ECE), অর্থনীতি, গণিত ও পরিসংখ্যান ডিসিপ্লিনে রয়েছে চারটি করে শ্রেণিকক্ষ। বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং (BGE), কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE), ড্রইং অ্যান্ড পেইন্টিং (DP) এবং আরবান অ্যান্ড রুরাল প্ল্যানিং (URP) ডিসিপ্লিনে রয়েছে পাঁচটি করে শ্রেণিকক্ষ। বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (BA) ডিসিপ্লিনে ছয়টি এবং আর্কিটেকচার ডিসিপ্লিনে সাতটি শ্রেণিকক্ষ রয়েছে।

তীব্র শ্রেণিকক্ষ সংকটের মধ্যে নতুন ডিসিপ্লিন চালুর পরিকল্পনা নিয়ে প্রশ্ন তুলেছেন শিক্ষার্থীরা। মানব সম্পদ ব্যবস্থাপনা ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. রাইয়ান ওয়াহেদ চৌধুরী বলেন, ২০১৬ সালে ডিসিপ্লিনটি প্রতিষ্ঠার প্রায় এক দশক পরও তারা পর্যাপ্ত শ্রেণিকক্ষসহ প্রয়োজনীয় মৌলিক অবকাঠামো থেকে বঞ্চিত।

রাইয়ান ওয়াহেদ চৌধুরী বলেন, ‘এখনো আমাদের অন্য ডিসিপ্লিনের সঙ্গে শ্রেণিকক্ষ ভাগাভাগি করে ক্লাস করতে হয়। দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে শ্রেণিকক্ষ ও অন্যান্য অবকাঠামোগত সংকটের বিষয়টি তুলে ধরা হলেও দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি।’

তিনি বলেন, বিদ্যমান ডিসিপ্লিনগুলোতেই যখন শ্রেণিকক্ষ ও প্রয়োজনীয় অবকাঠামোর সংকট রয়েছে, তখন নতুন করে ১৬টি ডিসিপ্লিন চালু করা হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। এতে মানসম্মত শিক্ষা ও গবেষণার পরিবেশ নিশ্চিত করাও কঠিন হবে। তাই নতুন ডিসিপ্লিন চালুর আগে বিদ্যমান ডিসিপ্লিনগুলোর শ্রেণিকক্ষ, ল্যাব ও অন্যান্য মৌলিক অবকাঠামোগত সংকট নিরসন করা প্রয়োজন।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক অধ্যাপক ড. মো. সালাউদ্দিন বলেন, নতুন ডিসিপ্লিন চালুর পরিকল্পনা বিশ্ববিদ্যালয়ের মাস্টার প্ল্যানের অংশ। তবে এখনই ১৬টি ডিসিপ্লিন চালু করা হচ্ছে না।

তিনি বলেন, অবকাঠামোগত সংকট নিরসন, পর্যাপ্ত শিক্ষক নিয়োগ এবং মানসম্মত শিক্ষা ও গবেষণা নিশ্চিত করার পর ভবিষ্যতে নতুন ডিসিপ্লিনগুলো চালুর পরিকল্পনা রয়েছে। খুলনার পাইকগাছায় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস চালু হলে প্রাথমিকভাবে সেখানে চার থেকে পাঁচটি ডিসিপ্লিন চালুর পরিকল্পনাও রয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, নতুন ১৬টি ডিসিপ্লিন চালুর পরিকল্পনা বিশ্ববিদ্যালয়ের দীর্ঘমেয়াদি ও ভবিষ্যৎ পরিকল্পনার অংশ; এটি তাৎক্ষণিকভাবে বাস্তবায়নের বিষয় নয়।

তিনি বলেন, নতুন ডিসিপ্লিন চালুর ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো, পরিধি, পর্যাপ্ত শিক্ষক এবং শিক্ষার মান নিশ্চিত করার সক্ষমতা বিবেচনা করবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। দুই বছর আগে ভাষা শিক্ষা চালুর অনুমোদনের জন্য আবেদন করা হলেও এখনো অনুমোদন পাওয়া যায়নি।

উপাচার্য আরও বলেন, প্রয়োজনীয় সক্ষমতা ও অবকাঠামো নিশ্চিত হওয়ার পর ভবিষ্যতে নতুন ডিসিপ্লিন চালুর বিষয়ে উদ্যোগ নেওয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্টদের মতে, নতুন ডিসিপ্লিন চালুর আগে বিদ্যমান শ্রেণিকক্ষ সংকট নিরসন, প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ এবং শ্রেণিকক্ষের কার্যকর ব্যবস্থাপনা নিশ্চিত করা জরুরি। এতে একদিকে বর্তমান শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রমের চাপ কমবে, অন্যদিকে ভবিষ্যতে নতুন ডিসিপ্লিন চালুর জন্য প্রয়োজনীয় পরিবেশ তৈরি হবে।

এসআরবি নামে নতুন মোড়কে র‌্যাবকে পুনর্গঠন করা হচ্ছে
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
ডাচ্‌-বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি দেবে এসএসসি উত্তীর্ণদের, আব…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
সাত মাসে ১৫ হাজারের বেশি শিশু নিখোঁজ, ব্যাখ্যা দিল পুলিশ
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
জাবিপ্রবিতে ৫ কিলোমিটার ম্যারাথনের উদ্যোগ ছাত্রদলের
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
সংসদে বিশ্ববিদ্যালয় চাওয়ার হিড়িক, একে একে চাইলেন ১০ জেলার এ…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬