খুবিসাসের বার্ষিক ম্যাগাজিন ‘অনুসন্ধিৎসা’র মোড়ক উন্মোচন

২৬ আগস্ট ২০২৬, ০৪:২৪ PM
খুবিসাসের বার্ষিক ম্যাগাজিন ‘অনুসন্ধিৎসা’র মোড়ক উন্মোচন

খুবিসাসের বার্ষিক ম্যাগাজিন ‘অনুসন্ধিৎসা’র মোড়ক উন্মোচন © সংগৃহীত

খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (খুবিসাস) বার্ষিক ম্যাগাজিন ‘অনুসন্ধিৎসা’র মোড়ক উন্মোচন করা হয়েছে। গতকাল মঙ্গলবার (২৫ আগস্ট) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ম্যাগাজিনটির মোড়ক উন্মোচন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপাচার্য বলেন, সাংবাদিক সমিতি বিশ্ববিদ্যালয়ের একটি ‘ল্যাবরেটরি’, যেখানে ক্যাম্পাস সাংবাদিকরা গুরুত্বপূর্ণ অংশীজন হিসেবে কাজ করেন। তাদের লেখনির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, অর্জন, উন্নয়ন ও বিভিন্ন সমস্যা সম্পর্কে পাঠকরা জানতে পারেন।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রতি খুলনার মানুষের প্রত্যাশা ও চাহিদার বিষয়গুলো গণমাধ্যমে তুলে ধরার ক্ষেত্রেও ক্যাম্পাস সাংবাদিকদের দায়িত্ব রয়েছে। শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন এবং বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক অগ্রগতির চিত্র বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।

উপাচার্য আরও বলেন, খুবিসাস শিক্ষার্থীদের দক্ষতা ও পেশাগত বিকাশের একটি কার্যকর প্ল্যাটফর্ম। সংগঠনটির অনেক সদস্য বর্তমানে দেশের বিভিন্ন গণমাধ্যমে কাজ করছেন এবং অনেকে বিদেশে উচ্চশিক্ষা গ্রহণ করছেন। এটি সদস্যদের মেধা, যোগ্যতা ও পরিশ্রমের প্রতিফলন। ভবিষ্যতেও দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় খুবিসাস ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. হারুনর রশীদ খান বলেন, বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি রক্ষায় ক্যাম্পাস সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাদের লেখনির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের প্রকৃত অবস্থা উঠে আসে। তিনি ম্যাগাজিনটির প্রচ্ছদ, ডিজাইন ও লেখার মানের প্রশংসা করেন এবং এ ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।

বিশ্ববিদ্যালেয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. নূরুন্নবী বলেন, সাংবাদিকতা একটি দায়িত্বশীল পেশা। সবাইকে খুশি করা ভালো সাংবাদিকের কাজ নয়; বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা প্রত্যেক সাংবাদিকের দায়িত্ব। ২০২৪ সালের পরিবর্তনে পেশাগত সাংবাদিকদের পাশাপাশি নাগরিক সাংবাদিকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে তিনি উল্লেখ করেন। তিনি ম্যাগাজিনটির প্রশংসা করে ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ছাত্র বিষয়ক পরিচালক অধ্যাপক ড. মো. সালাউদ্দীন, খুবিসাসের উপদেষ্টা পরিষদের সদস্য ও ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান, অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক অধ্যাপক ড. মো. আশিক উর রহমান, গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক মো. মাহদী-আল-মুহতাসিম নিবিড় এবং অর্থ ও হিসাব বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) আবু সালেহ মো. পারভেজ।

স্বাগত বক্তব্য দেন খুবিসাসের সদ্য সাবেক সভাপতি আলকামা রমিন। এছাড়া বক্তব্য দেন ম্যাগাজিনটির ডিজাইনার মাহফুজুর রহমান এবং স্পন্সর প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধি মুত্তাকিম মোল্লা ও জারিন প্রভা।

অনুষ্ঠান সঞ্চালনা করেন খুবিসাসের নবনির্বাচিত কমিটির সভাপতি ইব্রাহিম খলিল। এ সময় খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।

ইরান যুদ্ধে ৫০টিরও বেশি মূল্যবান ‍যুদ্ধবিমান ও ড্রোন হারিয়ে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ওবায়দুল কাদের-নাছিম-আরাফাতসহ ৫ নেতার সম্পত্তি বাজেয়াপ্তের আ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিক শিক্ষার উপকরণে কর মওকুফ প্রয়োজন: রাশেদা কে চৌধুরী 
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এবার ডাকসুর প্রবেশপথের মেঝেতে জিন্নাহ-গোলাম আজমের ছবি লাগাল…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
১০ বছর আগে ছাত্রত্ব শেষ হওয়া কুবি ছাত্রদল আহ্বায়কের রুম দখল…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
১২ বছর ধরে প্রভাষক বিসিএস শিক্ষা ক্যাডাররা, পদোন্নতির উদ্যো…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9